গাজার মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইক ইজরায়েল (Israel Strike Gaza) সেনার। বায়ুসেনার গোপন অভিযানের গাজায় মৃত্যু হল হামাসের নয়া সেনাপ্রধান মহম্মদ ওদেহ-র। গত ১৫ মে ইজরায়েলের অভিযানে হামাসের সেনা প্রধান ইজ আল দিন আল হাদ্দাদের মৃত্যুর পর দায়িত্ব নিয়েছিল ওদেহ। এবার তাকেও খতম করল ইজরায়েল।
আরও পড়ুন:
বুধবার ইজরায়েল সেনার এই সাফল্যের তথ্য প্রকাশ্যে আনেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ। দাবি অনুযায়ী, পশ্চিম গাজার শহরের রিমাল এলাকায় বড়সড় বিমান হামলা চালানো হয়। একেবারে নিখুঁত এই হামলায় ওই ভবনের উপরের তলাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলায় মৃত্যু হয় ৩ জনের। যাদের মধ্যে একজন সদ্য দায়িত্ব নেওয়া হামাসের সেনা প্রধান মহম্মদ ওদেহ। ইজরায়েলের তরফে হামাস নেতার মৃত্যুর তথ্য প্রকাশ্যে আনা হলেও হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
হাদ্দাদের মৃত্যুর ৩ দিন পর হামাসের সেনাপ্রধানের দায়িত্ব নেন ওদেহ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ দিনের মধ্যেই মৃত্যু হল তার।
এর আগে গত ১৫ মে শুক্রবার গাজা সিটিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই অভিযানে সপরিবারে মৃত্যু হয়েছিল হামাস সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদের। এই মৃত্যুর খবর সামনে আসতেই ইজরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গাজার সাধারণ জনগণ। হাদ্দাদের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে জড়ো হন হাজার হাজার নাগরিক। বহু শিশুকেও দেখা যায় শেষ যাত্রায়। হাদ্দাদের মৃত্যুর ৩ দিন পর হামাসের সেনাপ্রধানের দায়িত্ব নেন ওদেহ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ দিনের মধ্যেই মৃত্যু হল তার।
উল্লেখ্য, হামাসের আল-কাসাম ব্রিগেডের দায়িত্ব গ্রহণের আগে ওদেহ দীর্ঘদিন ধরে হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। তাঁকে হামাসের অন্যতম অভিজ্ঞ ও দক্ষ নেতা হিসেবে গণ্য করা হতো। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ওদেহ। ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েক মাস ধরে হামাসের একের পর এক শীর্ষ নেতৃত্বকে খতম করেছে ইজরায়েল। ইজরায়েলের হামলার পর হামাসের সর্বোচ্চ সামরিক নেতাদের যারা বেঁচে ছিলেন সেই তালিকায় শীর্ষ নেতাদের মধ্যে ওদেহ ছিলেন অন্যতম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!