কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ! সেই মামলার তদন্তে সদ্য ক্ষমতাচ্যুত বাম নেতা বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED Raid)। আর্থিক তছরুপ মামলায় বুধবার সকালে কেরলের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী নেতা বিজয়নের ভাড়া বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার কেরলের মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই তালিকায় মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়ির পাশাপাশি রয়েছে কেরলের প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের কোঝিকোড়ের বাড়িও। যে মামলায় ইডির এই অভিযান সেটি ২০১৮-১৯ সালের। পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) নামে একটি বেসরকারি সংস্থা ওই বছর বিজয়ন কন্যার সংস্থা এক্সালজিক সলিউশনস-কে ১.৭২ কোটি টাকা বেআইনি ভাবে দিয়েছিল। এবং আইটি সংস্থাটি সিএমআরএল-কে কোনও পরিষেবা দেয়নি।
আরও পড়ুন:
২০২৪ সালে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করতে ইডি একটি পিএমএলএ মামলা দায়ের করেছিল। এই ঘটনা বিজয়ন সরকারের গদি নাড়িয়ে দেয়।
ইডি এই মামলার তদন্তে নামলে, পালটা সিএমআরএল নামক সংস্থা আদালতের দ্বারস্থ হয়। এবং ইডির দায়ের করা অভিযোগ বাতিলের আবেদন জানানো হয়। মঙ্গলবার সংস্থার সেই আবেদন খারিজ করে দিয়েছে কেরালা হাই কোর্ট। এরপরই কেরলের অন্তত ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। উল্লেখ্য, ২০২৪ সালে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করতে ইডি একটি পিএমএলএ মামলা দায়ের করেছিল। এই ঘটনা বিজয়ন সরকারের গদি নাড়িয়ে দেয়। সেই সময় বিজয়নের পদত্যাগের দাবিতে সরব হতে দেখা যায় কংগ্রেস ও বিজেপিকে।
এদিকে কেরলে কংগ্রেসের তরফে সরকার গঠনের পরই কোমর বেঁধে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। বিজয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। এমনকী দুর্নীতি মামলার তদন্ত বিপথে চালিত করার অভিযোগে রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তা এম আর অজিত কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতব্রত শিবিরে গেলেও মানছেন মমতাকে! অনুব্রতর কার্যালয় থেকে ‘আউট’ অভিষেকের ছবি
-
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত গুগল আধিকারিককে গুলি করে খুন! আহত ছেলে, গ্রেপ্তার স্বামী
-
ধর্মতলায় সমাবেশের অনুমতি মেলেনি, ‘কলকাতা চলো’ পোস্টারেই সান্ত্বনা খুঁজছে কালীঘাট তৃণমূল!
-
ঋতব্রতর দলই ‘আসল’ তৃণমূল! দলীয় কর্মীদের মামলার রায়ে জানিয়ে দিল আলিপুর আদালত
-
তাজ হোটেলে বোমা রেখেছে দাউদের লোক! পুলিশকে ফোন, মুম্বইয়ে ব্যাপক আতঙ্ক