সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট পদে রয়েছেন জো বাইডেন (Joe Biden), সেই জন্যই ইজরায়েলের উপর ভয়াবহ হামলা চালিয়েছে হামাস (Hamas) জঙ্গিরা। তিনি থাকলে কোনও সমস্যা হতো না। এমনটাই বার্তা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট পদে তাঁর সময়কালে শান্তি বজায় ছিল। কিন্তু এখন চারদিকে কেবলই সমস্যা, এমনটাই দাবি ট্রাম্পের। প্রসঙ্গত, ইজরায়েলে (Israel) হামাসের হামলায় ইতিমধ্যেই ১১ জন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। জঙ্গিদের হাতে পণবন্দিও রয়েছেন অনেকে।
শনিবার থেকে ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে হামাস। পালটা সামরিক আক্রমণ করছে বেঞ্জামিন নেয়ানিয়াহুর দেশও। গোটা বিশ্ব এই হামলার কারণে উদ্বিগ্ন। এহেন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনকে একহাত নেন ট্রাম্প। সাফ বলেন, “ইজরায়েলে যা হচ্ছে তা অবর্ণনীয়। ছোট বাচ্চাদের নৃশংসভাবে খুন করা হচ্ছে। আপনাদের কোনও ধারণা আছে জো বাইডেন কী করেছেন? আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই ঘটনা ঘটতই না।”
[আরও পড়ুন: কেন হামলার কথা জানতে পারল না ইজরায়েল, কেনই বা অন্ধকারে মোসাদ?]
প্রসঙ্গত, বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক কয়েকটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ইরানের জন্য বিশেষ তহবিল গড়েছে মার্কিন প্রশাসন। তবে কোন খাতে এই তহবিল খরচ হবে তা জানা নেই। অন্যদিকে, হামাসকে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই দুই কারণ মিলিয়েই বাইডেনকে বিঁধেছেন ট্রাম্প।
ভোট প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, “আমি যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম তখন শক্তি প্রদর্শন করে হলেও শান্তি বজায় ছিল। কিন্তু এখন চারদিকে খালি সমস্যা। ইজরায়েলে যেভাবে অনাচার চলছে, আমি প্রেসিডেন্ট থাকলে সেসব কিছুতেই হত না।” প্রসঙ্গত, হামাস-ইজরায়েল সংঘর্ষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। তবে ইজরায়েলি সেনার সাহায্য করতে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে বাইডেন প্রশাসন।
[আরও পড়ুন: ‘প্রত্যেক হামলার পালটা দিতে পণবন্দি খুন করব’, ইজরায়েল সেনাকে হুঁশিয়ারি হামাসের]
সর্বশেষ খবর
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের
-
আয়ারল্যান্ডের কাছে হারতেও প্রতিভা দরকার! লজ্জার চুনকামে গম্ভীরকে খোঁচা ‘লিলিপুট’ দেশের
-
সন্তানের বাবা কে? স্বামী ডিএনএ টেস্টের প্রস্তাব দিতেই তেলেঙ্গানায় আত্মঘাতী গর্ভবতী তরুণী
-
‘আইনের অপপ্রয়োগ হবে না’, সিএএ-ওয়াকফে হিন্দু নির্যাতনে ‘গুন্ডা’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর