‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে হার। শুধু হার নয়, রীতিমতো চুনকাম। আরও একটা লজ্জার নজির ভারতের কোচ গৌতম গম্ভীরের নামে জুড়ল। আর কথাতেই আছে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে! এখন বিশ্বজয়ী কোচ গম্ভীরকে খোঁচা দিতে ছাড়ছে না আয়ারল্যান্ডের মতো ‘পুঁচকে’ দেশও। আইরিশদের কাছে সিরিজ হারের পর আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিল, ‘গৌতম গম্ভীরকে আমরা কোচ করতে রাজি নই।’
মজার পোস্ট করার জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেট। এর আগে পূজারার অবসর নিয়ে মজার পোস্ট কিংবা আইপিএলের ‘ফ্রড একাদশ’ তৈরি করেছিল তারা। গম্ভীরকে নিয়ে এর আগেও টুইট করেছিল আইসল্যান্ড। এবার আয়ারল্যান্ডের কাছে লজ্জার সিরিজ হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের শুরুটা ভালো হল না। তাছাড়া বৈভব সূর্যবংশীকে কেন খেলানো হল না, তা নিয়েও সমালোচনার মুখে গম্ভীর ও তাঁর কোচিং স্টাফ।
আরও পড়ুন:
এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি যে আমরা গৌতম গম্ভীরকে আমাদের কোচিং স্টাফে যুক্ত করতে চাই না। যদিও তিনি যথেষ্ট প্রতিভাবান। এরকম ভারতীয় দল নিয়েও যে আয়ারল্যান্ডে গিয়ে এমন ফলাফল এনে দেওয়া যায়, তার জন্য সত্যিই অসাধারণ প্রতিভার প্রয়োজন।’ এবারই প্রথম নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হয়েছিল ভারত। তখনও আইসল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছিল, ‘গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫-এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’
অন্যদিকে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েই সরে দাঁড়ালেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিখ মালান। চার বছর তিনি আইরিশদের কোচ ছিলেন। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন লক্ষ্য। টি-টোয়েন্টিতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাকে হারালেও ওয়ানডেতে আয়ারল্যান্ড খুব একটা ছন্দে নেই। নতুন কোচের হাত ধরে যাতে বিশ্বকাপে আইরিশরা যোগ্যতা অর্জন করতে পারে, তাই সরে দাঁড়িয়েছেন মালান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোয় টইটইয়ের প্ল্যান? কলকাতার কাছেপিঠেই রয়েছে অপরূপ বিস্ময়, রইল ৫ গন্তব্যের খোঁজ
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?
-
মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা! প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড, নিজে গাড়ি পাস করালেন তৃণমূল নেত্রী
-
‘কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধি?’, ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঋতব্রতর
-
পুজোর আগে সাজবে কলকাতা, রাস্তা রং নিয়ে দোটানায় ইঞ্জিনিয়ারাই!