বিধানসভায় পাশ হয়েছে গুন্ডাদমন বিল। সেই বিলের আলোচনায় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন আইনের অপব্যবহার করা হবে না। প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র গুন্ডাদের উপরই এই আইন প্রযোজ্য। তবে সিএএ- ওয়াকফ হিংসায় হিন্দুদের উপর নির্যাতন, সম্পত্তি নষ্ট কথা মনে করিয়ে, তাঁর হুঁশিয়ারি গুন্ডাদের রেয়াত করা হবে না। তাঁদের কড়া শাস্তি দিতেই এই আইন। শুধু খাতায় কলমে নয়, দ্রুত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিএএ থেকে ওয়াকফ। এই সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বাংলা। প্রতিক্ষেত্রেই দেখা গিয়েছে একদল দুষ্কৃতীদের তাণ্ডবে তা হিংসার আকার নিয়েছিল। এ ছাড়াও বিভিন্ন সময়ে নানা প্রান্তে গুন্ডাদের দৌরাত্ম্য দেখেছে বাংলা। তা টেবিলের তলায় পুলিশের লোকানোর ছবি হোক কিংবা, নিষ্ক্রিয়তা। সমালোচনায় বিদ্ধও হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। তা দমন করতেই এই সংশোধনী বিল বলে জানিয়েছে বর্তমান সরকার।
সোমবার বিধানসভায় এই বিলের আলোচনার সময় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলেছেন সিএএ ও ওয়াকফ প্রসঙ্গ। তিনি বলেন, “মুর্শিদাবাদে রেললাইন উপড়ে দিয়েছিল। রেলে কী শুধু হিন্দুরা চড়েন। মুসলমান চড়েন না। এই লাইন তো গনি খান চৌধুরী পেতেছিলেন।” আরও হিসাব দিয়ে জানান, “বেলডাঙায় ৫০০ দোকান জ্বলল। নিমতিতায় ৬৮টি দোকানে আগুন। রেজিনগরেও আগুন। নবান্ন থেকে কিছুটা দূরে সাঁতরাগাছিতে ৩৭টি বাস জ্বালানো হয়েছিল। ২২টি সরকারি বাস। গোটা হাওড়া জেলা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ করা হয়। জাতীয় সড়ক বন্ধ ছিল। বেথুয়াডহরি, বহরমপুরে কী করেননি। করমণ্ডল এক্সপ্রেস দাঁড় করিয়ে বড় বড় পাথর।”
সিএএ-র পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইনের সময়ে উত্তাল হওয়া মুর্শিদাবাদের কথাও শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে বলেন, “প্রাণ থাকতে কার্যকর করতে দেবেন না বলেছিলেন কী হল? মুসলমান ছেড়ে হিন্দুদের দোকান জ্বলল। ব্যবস্থা নিতেন গুন্ডারা এটা করতে পারত না।” হরগোবিন্দ -চন্দন দাসদের হত্যার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। শেষে জানান, এই সরকার কোনওমতে গুন্ডামো বরদাস্ত করবে না।
সর্বশেষ খবর
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?