সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দুঃসময় ব্রিটিশ (Britain) রাজপরিবারে। একই সঙ্গে ক্যানসার আক্রান্ত রাজা ও রাজবধূ। চিকিৎসাধীন রয়েছেন দুজনেই। তবে এই কঠিন সময়ে কন্যাসম পুত্রবধূ কেট মিডলটনের পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সূত্রের খবর, হাসপাতালে একাধিকবার কেটের সঙ্গে দেখা করেছেন তিনি।
চলতি বছরের গোড়ার দিকে জানা যায়, প্রস্টেট ক্যানসারে ভুগছেন চার্লস (King Charles III)। দিন কয়েক আগে নিজেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান রাজবধূ কেট (Kate Middleton)। সূত্রের খবর, জানুয়ারি মাস থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য। সেখানেই একাধিকবার কেটের সঙ্গে দেখা করতে গিয়েছেন ব্রিটেনের রাজা। জানা গিয়েছে, হাসপাতালের করিডর ধরে টলমল পায়ে হেঁটে পুত্রবধূর কাছে চলে যেতেন। কঠিন সময়ে কেটের পাশে থেকে তাঁকে সাহস জুগিয়েছেন ব্রিটেনের রাজা।
[আরও পড়ুন: জেদ ভুলে ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটান, ‘চিনপন্থী’ মুইজ্জুকে পরামর্শ প্রাক্তন প্রেসিডেন্টের]
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকে প্রিয় পুত্রবধূর সঙ্গে খুব কাছাকাছি থেকেছেন চার্লস। প্রথম থেকেই দুজনের সম্পর্ক খুব ভালো ছিল। বরাবরই চার্লসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কেট। তাঁর এই কঠিন সময়ে রাজা ও রানি দুজনেই পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্যানসারের চিকিৎসার গোড়া থেকেই কেটের সঙ্গে যোগাযোগ রেখেছেন ব্রিটিশ রাজা-রানি। যেভাবে নিজের অসুস্থতার খবর গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন কেট, সেই সাহস দেখে গর্বিত রাজা তৃতীয় চার্লস।
উল্লেখ্য, গত শুক্রবার এক ভিডিও বার্তায় কেট জানান, গত প্রায় এক বছর ধরে লন্ডনের একটি ক্লিনিকে তাঁর পেটে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। অবশেষে জানা গেল, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জানান তাঁর কেমোথেরাপি চলছে। এই অবস্থায় ছেলেমেয়েদের জন্য তিনি সর্বাধিক চিন্তিত। রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ জানিয়েছেন বলে ভিডিও বার্তায় নিজেই বলেছেন কেট। কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে-প্রিন্স জর্জ, প্রিন্স লুই ও প্রিন্সেস শার্লট। সকলের বয়স ৪ থেকে ১০-এর মধ্যে।
[আরও পড়ুন: মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন, ঝলসে গেলেন অন্তত ১৩ জন]
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ-রাস্তা, আটকে শতাধিক পর্যটক! বিপর্যস্ত ভুটানও
-
নাবালিকাকে হোটেলে বিক্রি রিক্সাচালকের, ৫ দিনে ৩০ জন মিলে ধর্ষণ! নারকীয় ঘটনায় উত্তাল দেশ
-
‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার
-
পাঠানো হয়েছে চুক্তিপত্র, কবে ইস্টবেঙ্গলের কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস?
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ