Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Rajasthan

নাবালিকাকে হোটেলে বিক্রি রিক্সাচালকের, ৫ দিনে ৩০ জন মিলে ধর্ষণ! নারকীয় ঘটনায় উত্তাল দেশ

অবশেষে বিষয়টি সামনে আসতেই তোলপাড় রাজস্থানে। তীব্র ক্ষোভ জনগণের মধ্যে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিরোধী দল কংগ্রেস। অবিলম্বে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৭:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৭:১৫

options
link
নাবালিকাকে হোটেলে বিক্রি রিক্সাচালকের, ৫ দিনে ৩০ জন মিলে ধর্ষণ! নারকীয় ঘটনায় উত্তাল দেশ zoom
প্রতীকী ছবি। এআই
Advertisement

অকথ্য, নৃশংস, ভয়ংকর! রাজস্থানে ১৩ বছরের নাবালিকাকে ৩০ জনেরও বেশি মিলে ধর্ষণ! একাধিক হোটেল আটকে রেখে লাগাতার নির্যাতন! অসুস্থ হয়ে পড়লে মদ খাইয়ে চলত যৌন অত্যাচার। ঘটনা ধামাচাপা দেওয়ার সমস্ত চেষ্টাও করা হয়েছিল। অবশেষে বিষয়টি সামনে আসতেই তোলপাড় রাজস্থানে। তীব্র ক্ষোভ জনগণের মধ্যে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিরোধী দল কংগ্রেস। অবিলম্বে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ এক রিক্সাচালক তাকে শ্রীগঙ্গানগরের একটি হোটেলে বিক্রি করে দেয়। এরপরই তার উপর শুরু হয় নারকীয় অত্যাচার। টানা পাঁচ দিন ধরে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাকে প্রায় ৩০ জনের উপরে লোক ধর্ষণ করেছে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ শুনে কার্যত থ পুলিশ কর্তারা।

Advertisement

নাবালিকা তার অভিযোগে জানিয়েছে, যন্ত্রণায় কাতরালেও তাকে রেহায় দেওয়া হয়নি। উলটে মদ্যপান করিয়ে চলতে নারকীয় অত্যাচার। কোনও রকমে সেই ‘জল্লাদ’দের হাত থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেছে সে। অভিযোগ দায়ের হওয়ার পর কয়েকটি হোটেলের ম্যানেজার ও মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনাটি সামনে আসার পরই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শ্রীগঙ্গানগর কোনও টুরিস্ট এলাকা না হলেও এই এলাকায় কম করে ১৫০টি বেআইনি হোটেল রয়েছে। সেখানে বেআইনি কাজ চলে। অবিলম্বে সেই হোটেল মালিকদের গ্রেপ্তারের দাবি উঠেছে। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ। ওই রিক্সাচালক-সহ এই ঘটনায় যুক্ত সকলের কড়া শাস্তির দাবি উঠেছে। ফাঁসির দাবি করেছেন অনেকেই। করণপুরের কংগ্রেস বিধায়ক রূপিন্দর সিং কুন্নার বলেন, “নরপিশাচদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই। অপরাধীদের অবিলম্বে মৃত্যুদণ্ড দিতে হবে।” কয়েকজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.