Johannesburg Fire

দক্ষিণ আফ্রিকার বহুতলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৬৩, আহত বহু

অবৈধভাবে ওই বহুতলে বাস করতেন অনেকেই, দাবি স্থানীয়দের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৩:৫৪

options
link
দক্ষিণ আফ্রিকার বহুতলে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৬৩, আহত বহু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গে। একটি বহুতলে আগুন লেগে অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত আরও ৪৩ জন। এছাড়াও অগ্নিদগ্ধ বাড়িটির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ওই বহুতলে কীভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি।

Advertisement

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোররাতে। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে জোহানেসবার্গের (Johannesburg) প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ তলা বাড়িটি। মূলত বাসস্থান হিসাবেই বাড়িটি ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে আগুন নেভানোর কাজ শেষ হওয়ার আগেই ৬৩ জনের মৃত্যু হয়। বহুতলের ভিতর থেকে বের করে আনা হয় তাঁদের মৃতদেহ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের জাপান সাগরে মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া, যুদ্ধপ্রস্তুতি কিমের?]

তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও আরও বহু মানুষ আটকে রয়েছেন বহুতলের ভিতরে। আগুন নিয়ন্ত্রণে আসার ফলে প্রত্যেকটি এলাকায় খুঁজে দেখছেন তাঁরা। তবে প্রশ্ন উঠছে এই বহুতলে কী করে আগুন লাগল? যদিও এই প্রশ্নের উত্তর নেই উদ্ধারকারীদের কাছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত হবে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

অন্যদিকে,স্থানীয়দের মতে গত কুড়ি বছরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি জোহানেসবার্গে। সূত্রের খবর, বেআইনিভাবে অনেকেই ওই বহুতলে বসবাস করতেন দীর্ঘদিন ধরে। নানা অসামাজিক কাজও চলত। তবে ভয়াবহ আগুন লাগল কী করে তা এখনও অজানাই। 

[আরও পড়ুন: ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসে]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.