মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং ইরান যুদ্ধের প্রতিবাদে উত্তাল আমেরিকা এবং ইউরোপ। ‘নো কিংস’ (রাজা চাই না) স্লোগান তুলে পথে নামলেন লক্ষ লক্ষ মানুষ। মার্কিন প্রসিডেন্টের বিভিন্ন নীতির বিরোধিতা করে গত বছর থেকেই আমেরিকায় আন্দোলন চলছে। এবার ইরানে ওয়াশিংটনের আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ।
আরও পড়ুন:
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানে ক্ষুব্ধ মার্কিন নাগরিকদের একাংশ। তাঁদের মতে, এই যুদ্ধের কোনও অর্থ নেই। ওয়াশিংটনের জন্য ইরান ক্ষতিকারক ছিল না। কিন্তু ট্রাম্প ইচ্ছাকৃতভাবে তেহরানের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেছেন। মার্কিন অভিযানে ইরানে মৃত্যু হচ্ছে হাজার হাজার নিরীহ নাগরিকদের। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। আমেরিকার নাগরিকরা এই আগ্রাসন সমর্থন করে না। অর্থাৎ এবার ঘরে-বাইরে দু’দিকেই চাপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট।
জানা গিয়েছে, শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে প্রায় সাড়ে ৩ হাজার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। সকলের মুখে একটাই স্লোগান ছিল, ‘নো কিংস’ (রাজা চাই না)। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, শিকাগোর মতো বড় শহরগুলিতেও ট্রাম্প-বিরোধী বিক্ষোভে সামিল হয়েছিলেন মার্কিন নাগরিকদের একাংশ। প্রতিবাদীদের হাতে ছিল, ট্রাম্পের ছবি-সহ ব্যঙ্গাত্মক পোস্টার, বেলুন ইত্যাদি। ইরান যুদ্ধের পাশাপাশি ট্রাম্পের অভিবাসন নীতি এবং অচলাবস্থার (শাটডাইনের) বিরুদ্ধেও চলে প্রতিবাদ।
উল্লেখ্য, এক মাস পেরিয়ে গিয়েছে ইরান যুদ্ধের। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। সংঘাত থামার এখনও কোনও লক্ষণ নেই। এর জেরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিরও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল – হরমুজ প্রণালীর তালা খোলা এবং ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। তিনি দাবি করেন, ইরান তাঁকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। সঠিক লোকেদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সেই প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দিয়েছে ইরান। সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে ‘কটাক্ষবাণে’ও বিদ্ধ করেছে তারা।
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮