সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে বাগদাদের একাধিক বাণিজ্যিক এলাকায় হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করল ইসলামিক স্টেট জঙ্গিরা৷ ইরাকের পশ্চিমে ফাল্লুজাহ শহরকে জঙ্গিমুক্ত করতে সরকারি সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধেই এই হামলা বলে মনে করা হচ্ছে৷
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও হামলার ধরন দেখে ইসলামিক জঙ্গিদেরই দায়ী করছেন বাগদাদের প্রশাসনিক কর্তারা৷ সবচেয়ে নৃশংস হামলাটি সম্ভবত হয়েছে বাগদাদের উত্তরে একটি বাজার এলাকায়৷ সেখানে আত্মঘাতী হামলায় পাঁচ নাগরিক ও তিন সরকারি সেনার মৃত্যু হয়েছে, আহত ১৪৷ বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে তারমিয়া শহরে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ৪ জন সাধারণ মানুষ ও তিন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৯ জন৷
সর্বশেষ খবর
-
প্রেমে মজে মেয়ে, প্রকাশ্যেই রাজবীরকে ভরিয়ে দিচ্ছে চুমুতে! জামাই হিসেবে ‘রোমিও’কে পছন্দ নন্দিনীর বাবার?
-
মহিলাদের সঙ্গে করমর্দনে ‘না’, ফ্লাই দুবাই বিমানের ককপিটে হামলাকারী পাইলটের মনে জেহাদের ‘বিষ’!
-
এসআইআর নিয়ে বিরোধীদের ‘অপপ্রচার’, জনতাকে ‘সত্যি’ জানাতে বাংলাজুড়ে পথে নামছে বিজেপি
-
১০ বছর পূর্তিতে দারুণ অফার নিয়ে হাজির জিও, দেড়শো টাকারও কম রিচার্জে ৬ মাস মিলবে পরিষেবা!
-
আইএসএলের বাকি মাত্র ৯ দিন, টিভিতে কোথায় দেখা যাবে টুর্নামেন্ট?