নার্সের ভুল, অপারেশন থিয়েটারে সুস্থ রোগীর মস্তিষ্কে ক্লট খুঁজলেন চিকিৎসকরা!

নাম বিভ্রাটেই রোগীর অস্ত্রোপচার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৮, ১৪:৫০

options
link
নার্সের ভুল, অপারেশন থিয়েটারে সুস্থ রোগীর মস্তিষ্কে ক্লট খুঁজলেন চিকিৎসকরা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সের ভুলে সুস্থ রোগীর মস্তিষ্কে ক্লট খুঁজে হয়রান হলেন চিকিৎসকরা। মস্তিষ্কে রক্তের ক্লট বেঁধেছিল এক রোগীর। অন্য একজনের হয়েছিল সংক্রমণ। একই দিনে দুজনেরই অস্ত্রোপচারের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতো রোগীদের হাতে ট্যাগ লাগিয়ে দেয় কর্তব্যরত নার্সরা। ক্লট অপারেশনের রোগীর হাতে লাগিয়ে দেওয়া হয় সংক্রামিত রোগীর ট্যাগ। একইভাবে বদলে যায় অপরটি। অপারেশন টেবিলে বেশ খানিক্ষণ কাটানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের কেউই রোগীর মাথায় ক্লট খুঁজে পাননি। তারপরই তাঁদের টনক নড়ে। মাঝপথেই থামিয়ে দেওয়া হয় অস্ত্রোপচার। ঘটনাটি ঘটেছে নাইরোবির একটি নামকরা হাসপাতালে।

Advertisement

[সিরিয়ায় কুর্দ বিদ্রোহীদের হামলায় হত তুরস্কের ৮ কমান্ডো]

এই ঘটনায় ইতিমধ্যেই অপারেশন থিয়েটারে উপস্থিত থাকা চারজন স্নায়ু বিশেষজ্ঞ, একজন অ্যানাস্থেসিস্ট ও বেশ কয়েকজন নার্সকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ওই দুই রোগীর চিকিৎসার খরচ মকুব করা হয়েছে। যদিও ভুল অস্ত্রোপচার হলেও সংক্রামিত রোগী সুস্থই আছেন। যিনি মস্তিষ্কে ক্লট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি আশ্চর্যজনক ভাবে সুস্থ আছেন। ওষুধেই কমে গিয়েছে ক্লট সংক্রান্ত সমস্যা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। নার্সদের ভুলেই এমনটা ঘটেছে। সংক্রামিত রোগীর ট্যাগের সঙ্গে বদলে গিয়েছিল ক্লট সমস্যায় ভোগা রোগীর ট্যাগ। তাতেই ঘটেছে বিপত্তি। তবে দুজনেই এখন সুস্থ আছেন। অস্ত্রোপচার চলার সময় রোগীর মাথায় ক্লট জাতীয় কিছু না পেয়ে কর্তব্যরত চিকিৎসকরা এক সিনিয়র স্নায়ু বিশেষজ্ঞকে বিষয়টি জানান। তখনই স্পষ্ট হয় কোথা ভুল হয়েছে। ভুল রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। সঙ্গে সঙ্গে অপারেশন বন্ধ করে দেওয়া হয়। যদিও দুই রোগীর ব্যক্তি পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

Advertisement

[লাতিন আমেরিকায় আগ্রাসন বাড়াচ্ছে চিন, সতর্ক মার্কিন গোয়েন্দারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.