সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব পাকিস্তানিই নওয়াজ শরিফের মতো নয়৷ তাঁরা শান্তি চান, ভারতের সঙ্গে বন্ধুত্ব চান৷ পাক প্রধানমন্ত্রীকে বিঁধে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খান৷
তেহরিক-ই-ইনসাফের প্রধান এদিন বলেন, অর্থের প্রতি গভীর প্রেম রয়েছে পাক প্রধানমন্ত্রীর৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরের পক্ষে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন৷ তা দিতে ইচ্ছুক ছিলেন না পাক প্রধানমন্ত্রী৷ শুধুমাত্র সেনা প্রধান রাহিল শরিফের চাপেই এই কথাগুলি বলেছেন তিনি৷
ভারতকে অলিভের গুচ্ছ উপহার দিতে চান ইমরান খান৷ তাঁর দাবি, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, চায় শান্তি ও বন্ধুত্ব৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ভারত যদি চায় আমরা বন্ধুত্ব করতে রাজি আছি৷ আমি আপনার কাছে শান্তির নিবেদন করছি কারণ যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়৷
ইমরানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ তবে যুদ্ধ বাধার আগেই ঘরোয়া কাজিয়ায় জেরবার পাক-রাজনৈতিক মহল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের