Pakistan Navy

বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা

আরব সাগরে আটকে পড়া ভারতীয় জাহাজের নাবিকদের জন্য খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সাহায্যের ব্যবস্থা করে পাক নৌসেনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৭:২৪

options
link
বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা
গত ৩ মে এমভি গৌতমের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে।

যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকে পড়েছিল একটি ভারতীয় জাহাজ। বিপদ সংকেত পেয়ে পাশে দাঁড়াল পাকিস্তানি নৌবাহিনী! ভারতীয় জাহাজের নাবিকদের জন্য খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সাহায্যের ব্যবস্তা করে পাক নৌসেনা। এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতে আসছিল। আরব সাগরে এসে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে সেটি থমকে যায়। কোনও ভাবেই এগোনো সম্ভব হচ্ছিল না বলেই বিপদ সংকতে পাঠায় সেটি। এর পরেই ভারতীয় জাহাজের পাশে দাঁড়াল পাক নৌবাহিনীর একটি জাহাজ।

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়। এর পরেই এমভি গৌতমে থাকা ছ’জন ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিকের জন্য উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে পাকিস্তানি নৌবাহিনী। এর জন্য পিএমএসএস নামের একটি জাহাজকে কাজে লাগানো হয়। পাক নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে, বিপদে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমভি গৌতমের কর্মীদের খাদ্য, চিকিৎসা সহায়তা করা হয়েছে। এইসঙ্গে কারিগরি সহায়তা-সহ জরুরি সাহায্য প্রদান করা হয়। এই উদ্ধার ও সহায়তা অভিযানে পাক নৌবাহিনীকে সাহায্য করেছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় নৌসেনার গান্ধীনগর হেডকোয়ার্টার সূত্রে জানা গিয়েছে, গত ৩ মে এমভি গৌতমের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এই পরিস্থিতি সম্পর্কে পরদিন অর্থাৎ ৪ মে রাত ১১টা ২২ মিনিট নাগাদ খবর পায় নৌসেনা। ভারতীয় জাহাজটি পাক জলসীমার কাছে বিপদে পড়ায় ইসালামাবাদের কাছে সাহায্য চাওয়া হয়। সেই মতোই সাহায্য করে পাক নৌসেনা। যদিও নাবিকদের উদ্ধার করা হলেও এমভি গৌতমের জেনারেটরটির যান্ত্রিক ত্রুটি ঠিক করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। বিকল্প ব্যবস্থার জন্য জাহাজের মালিকানা সংস্থাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, গাল্ফ টাইমস একটি পোস্ট করেছে টুইটার হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছে, পাক নৌসেনার স্পিড বোট এবং একটি কপ্টার এমভি গৌতম জাহাজটিতে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন