সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona) নিয়ে যত মাথাব্যথা। চায়ের ঠেক থেকে অনলাইন ক্লাস, সর্বত্রই এখন একটাই আলোচনা-করোনা। বিমান চালানোর সময়ও দুই পাইলট নাকি কোভিড-১৯ (Covid-19) নিয়ে আলোচনা করছিলেন। সিগনাল বুঝতে পারেননি। আর তাই পাকিস্তানে ওই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ১০৭ বিমান যাত্রীর। বুধবার পাকিস্তানের (Pakistan) সংসদে এমনটাই জানালেন সে দেশের অসামরিক বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান (Ghulam Sarwar Khan)।
করাচি (karachi) বিমানবন্দরের কাছে জিন্না গার্ডেন এলাকার মডেল কলোনিতে ২২ মে দুপুরে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। এর ফলে ১০৭ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি চারটি বাড়িও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপরই এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করে টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কীভাবে ঘটল সেই দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু হয়।
প্রথমে মনে করা হয়েছিল. বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। যান্ত্রিক সমস্যার জেরেই দুর্ঘটনা ঘটে। কিন্তু সেই অভিযোগ এদিন সংসদে দাঁড়িয়ে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের বিমানমন্ত্রী। তাঁর কথায়, “বিমানে কোনও যান্ত্রিক সমস্যা (technical error) ছিল না।” বরং Human error বা মানুষের ভুলেই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
[আরও পড়ুন : হাসতে হাসতে করোনা জয় করুন, মুশকিল আসান করবেন ‘Mr. Bean’]
মন্ত্রীর কথায়, “পাইলট এবং কো-পাইলট ও এয়ার কন্ট্রোলার কেউই নিয়ম মানেনি। বিমান চালানোর সময় দুই চালক নিজেদের মধ্যে কথা বলছিলেন। আর পুরো কথোপকথনটাই ছিল করোনা ভাইরাস সংক্রান্ত।” মন্ত্রীর এই দাবিতে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনার পরই ভয়েস রেকর্ডার, ব্ল্যাক বক্স নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তকারী দলে ছিলেন উড়ান ইন্ডাস্ট্রি ও ফরাসি সরকারের একাধিক প্রতিনিধি। সেই তদন্ত থেকেই এহেন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
[আরও পড়ুন : হাসতে হাসতে করোনা জয় করুন, মুশকিল আসান করবেন ‘Mr. Bean’]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া