Afghanistan

আফগানিস্তানে রাতভর বিমান হামলা পাকিস্তানের! নিহত ১১ শিশু-সহ ১৩

গত ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের একাধিক প্রদেশে ভয়ংকর বোমাবর্ষণ করে পাকিস্তান। সেই হামলায় মৃত্যু হয় বহু সাধারণ নাগরিকের। পাক সেনা অবশ্য দাবি করে, সেই অভিযানে টিটিপির ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পালটা নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তোলে তালিবান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৮:২৬

options
link
আফগানিস্তানে রাতভর বিমান হামলা পাকিস্তানের! নিহত ১১ শিশু-সহ ১৩
আফগানিস্তানে রাতভর বিমান হামলা পাকিস্তানের।

ফের সংঘাতে দুই পড়শি দেশ। আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালাল পাকিস্তান। বুধবার এমনটাই দাবি করল তালিবান সরকার। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন শিশু-সহ মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১৪। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর মধ্যেই পৃথিবীর আরও এক প্রান্তে শুরু হল লড়াই।

Advertisement

আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ প্রথম এই হামলার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতভর খোস্ত, কুনার এবং পাকতিকা বিমান হামলা চালায় পাক সেনা। একইসঙ্গে তিনি বেশ কিছু ছবিও প্রকাশ্যে এনেছেন। তিনি আরও জানিয়েছেন, রাতের অন্ধকারে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখন কাপুরুষের মতো এই নৃশংস হামলা চালিয়েছে পাক সেনা। ফলে নিরীহ নাগরিকরা পালানোর কোনও সুযোগ পাননি। মৃতদের মধ্যে রয়েছে এক মহিলাও। তবে এই হামলা নিয়ে পাকিস্তান এখনও পর্যন্ত মুখ খোলেনি। যদিও ইসলামাবাদ বারবার দাবি করে এসেছে, আফগানিস্তান তাদের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। শুধু তা-ই নয়, কাবুলের মাটি ব্যবহার করেই পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গিরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের একাধিক প্রদেশে ভয়ংকর বোমাবর্ষণ করে পাকিস্তান। সেই হামলায় মৃত্যু হয় বহু সাধারণ নাগরিকের। পাক সেনা অবশ্য দাবি করে, সেই অভিযানে টিটিপির ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পালটা নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তোলে তালিবান। ধ্বংস হয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানও। এই ঘটনার পর থেকে ডুরান্ড লাইনে দফায় দফায় সংঘর্ষ জারি রয়েছে দুই দেশের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.