সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে৷ তাতে যেন ইন্ধন দিচ্ছে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া পাকিস্তান থেকে প্রকাশিত একটি ভিডিও৷ যে ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পাক সেনা ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে৷
কিছুদিন আগেই পাক প্রতিরক্ষা মন্ত্রী বেশ কিছু অস্ত্র-শস্ত্রের ছবি দিয়ে প্রছন্ন বার্তা দিয়ে রেখেছিলেন৷ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে পাক সেনাবাহিনীর কয়েকজন সদস্য রীতিমতো যুদ্ধের হুমকি দিচ্ছে ভারতকে৷ কার্গিল যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে সীমান্তে৷ এমনকী ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তান সম্পর্কে বা নওয়াজ শরিফ সম্পর্কে যা বলা হচ্ছে তাতে যে পাক সেনা যারপরনাই অখুশি সে কথাও স্পষ্ট করে বলেছে তারা৷ আর তাই ভারতের বিরুদ্ধে প্রকারন্তরে যুদ্ধেরই হুমকি দিচ্ছে পাক সেনারা৷
উরি হামলার প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনারাও যুদ্ধের জন্য উদগ্রীব৷ যদিও ভারতীয় প্রশাসন কূটনৈতিকভাবেই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছে৷ গতকালই প্রধানমন্ত্রী বলেছিলেন, যুদ্ধ যদি হয় তবে গরিবি হঠানোর প্রসঙ্গে হোক৷ কিন্তু পাকিস্তানের এই ভিডিও থেকে পাক মনোভাব স্পষ্ট৷ আন্তর্জাতিক মহলে পাক প্রধানমন্ত্রী সন্ত্রাস প্রশ্নে যে অনড় মনোভাব দেখিয়েছেন, এ ভিডিও যেন আরও খোলাখুলিভাবে সে মতকেই প্রতিষ্ঠা করছে৷
সর্বশেষ খবর
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য
-
‘দপ্তরে বসে কাজ করুন’, অগ্নিমিত্রা-শারদ্বতকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
-
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের