সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কাজ করা পাক অভিনেতাদের পাকিস্তানে ফিরে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ এবার ভারতবিরোধী টুইট করে বিপাকে পড়লেন আরও এক পাক অভিনেতা৷ মার্ক আনোয়ার নামে ওই অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে ব্রিটিশ টেলিভিশিন শো থেকে৷
উরি হামলার পর থেকে দেশজুড়ে পাক বিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছে৷ দেশের জন্য এই আবেগ
একদিকে যেমন ভাল, তেমন চিন্তার কারণও হয়ে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে৷ যেমন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে পাক অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল৷ এদিকে করণ জোহর-সহ অন্য কলাকুশলীদের মত, পাক শিল্পীদের ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না৷ দেশের মধ্যে যখন এরকম টানাপোড়েন, তখন দেশের বাইরেও ঘটল এক নজিরবিহীন ঘটনা৷ জন্মসূত্রে পাকিস্তানি এক অভিনেতাকে বাদ দেওয়া হল ব্রিটিশ টেলিভিশন শো থেকে৷
মার্ক আনোয়ার নামে ওই অভিনেতা উরি হামলার প্রেক্ষিতেই ভারতের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন টুইটে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতেও ছাড়েননি তিনি৷ নেটিজেনরা এর প্রতিবাদ করা শুরু করলে তিনি তাঁর কিছু টুইট মুছে দেন৷ তবে যে টেলিভিশনের হয়ে তিনি কাজ করতেন, সেই টিভি কর্তৃপক্ষ এই জাতিবিদ্বেষী মন্তব্য করাকে ভাল চোখে নেয়নি৷ ফলে চলতি টেলিভিশন শো থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা