PM Modi

মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে আমিরশাহীতে মোদি, সুরাহা হবে জ্বালানি সংকটের?

মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে  কথা হবে মোদির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১০:৪৬

options
link
মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে আমিরশাহীতে মোদি, সুরাহা হবে জ্বালানি সংকটের?
সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঁচ দেশে সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখান থেকে ইউরোপের চার দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি। মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বৈশ্বিক পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে  কথা হবে মোদির। আদৌ কি পরিস্থিতি বদলাবে?

Advertisement

শুক্রবারই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। ২০১৪ থেকে এই নিয়ে সাতবার আমিরশাহীতে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারতে এসেছেন মহম্মদ বিন জায়ের। গত জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই সময় বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয় উভয়পক্ষের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার। মনে করা হচ্ছে, বাড়ন্ত জ্বালানি সংকট নিয়ে মোদি কথা বলবেন আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে। সূত্রের খবর, মোদির বর্তমান সফরে এলপিজি এবং পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত দু’টি গুরুত্বপূর্ণ মৌ (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক’দিন আগেই যুদ্ধের আবহে জ্বালানি সাশ্রয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আমজনতাকে আগামী একবছর সোনা কিনতে বারণ করেন তিনি। এর পরেই শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে পেট্রল-ডিজেলের নতুন দাম। কলকাতায় পেট্রলের নতুন দাম লিটারপিছু ১০৮.৭৪ টাকা। ডিজেলের দাম লিটারপিছু তিন টাকা বেড়ে ৯৫.১৩তে পৌঁছে গিয়েছে। দিল্লিতে বেড়ে গিয়েছে সিএনজির দামও। প্রতি কেজি ২ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। একই পরিস্থিতি মুম্বইতেও। কলকাতায় সিএনজির দাম বেড়েছে কেজিপ্রতি ৩ টাকা করে। 

Advertisement

জ্বালানির দাম বাড়তেই মোদিকে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেল কংগ্রেস লিখেছে, “‘ম্যাহেঙ্গাই ম্যান’ মোদি আজ আবারও জনগণের উপর কঠোর শাসন শুরু করেছেন। পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে ২ টাকা।” পোস্টের শেষ লাইনে লেখা হয়েছে, “ভোট শেষ, মোদিও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন।” ঘুরিয়ে বলা হয়েছে, সস্তার হাওয়া তুলে ভোটে জিতেই জনতার উপর দায় চাপাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.