PoK

‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে-বাসীর

একটানা বিক্ষোভের ২২তম দিনে ইদগাহ ময়দানে সমবেত হয়েছিল জনতা। সেখানে একাধিক ব্যক্তি বিস্ফোরক ভাষণ দেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ২১:২৪

options
link
‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে-বাসীর
স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একটানা বিক্ষোভ চলছে পাক অধিকৃত কাশ্মীরে।

পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। প্রথম থেকেই পিওকে-র বাসিন্দাদের বিক্ষোভের পিছনে ভারতের জুজু দেখছে শাহবাজ শরিফ সরকার। মঙ্গলবার পালটা রাওয়ালাকোটে হাজার হাজার বিক্ষোভকারী স্লোগান দিলেন— অধিকৃত কাশ্মীর পাকিস্তানের ভূখণ্ড নয়।

Advertisement

একটানা বিক্ষোভের ২২তম দিনে ইদগাহ ময়দানে সমবেত হয়েছিল বিরাট সংখ্যক জনতা। সেখানে একাধিক ব্যক্তি বিস্ফোরক ভাষণ দেন। তাঁদের বক্তব্য, এই অঞ্চলটিকে আর পাকিস্তানের নিয়ন্ত্রণের অধীন বিবেচনা করা উচিত নয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে তাঁরা হুঁশিয়ারি দেন, দমন-পীড়ন বন্ধ না হলে ভারতের সঙ্গে বাস্তবেই জোরালো সম্পর্ক গড়ে তোলা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও প্রশাসনিক অবহেলার মতো অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভের আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কর্তৃপক্ষ ৫ জুন থেকে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। মানবাধিকার কর্মী সরদার আমান খান-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহের উপর দুই সপ্তাহের প্রশাসনিক নিষেধাজ্ঞা আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.