Earthquake

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামি সতর্কতা

স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১১:১৫

options
link
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামি সতর্কতা
প্রতীকী ছবি।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকোর দক্ষিণ উপকূল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩। এরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। ভূমিকম্পে মেক্সিকো বা গুয়াতেমালায় কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। কম্পন অনুভূত হয়েছে এল সালভাদরেও।

Advertisement

জানা গিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের প্রায় ১০ কিলোমিটার উত্তরে। ওই কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিমি ব্যাসার্ধের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। সতর্কতা জারি করে ওই এলাকার সমস্ত বাসিন্দাকে বলা হয়েছে সতর্ক থাকতে। মেক্সিকোর বায়ুসেনা অ্যাডমিরাল রেমুন্ড মোরালেস সাংবাদিক সম্মেলন করে বলেন, কম্পনের কোনও গুরুতর প্রভাব পড়েনি ঠিকই। তবু নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ যেন সমুদ্রতটে না যান। সমুদ্রে অস্বাভাবিক স্রোত ও ঢেউ দেখা দিতে পারে, যা স্থায়ী হতে পারে কয়েকঘণ্টা।

Advertisement

আমেরিকার যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা মেক্সিকো ও গুয়াতেমালার নিকটবর্তী উপকূলীয় এলাকায় সম্ভাব্য বিপজ্জনক সুনামি ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। পরবর্তী সময়ে মেক্সিকোর পুয়ের্তো মাদেরো ও চিয়াপাস এলাকায় জোয়ারের স্বাভাবিক স্তরের চেয়ে ০.৩ মিটার (১.১ ফুট) উঁচু ঢেউ রেকর্ড করা হয়।

Advertisement

উল্লেখ্য, শুক্রবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এবং নিউজিল্যান্ডের জরুরি দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ফিওর্ডল্যান্ডের উত্তরে টি আনাউ থেকে ৪০ কিলোমিটার দূরে মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.