সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে পয়সা নেই৷ কিন্তু শরীরে কামনা ষোলআনা৷ আর তা মেটাতে এক যুবক যা করল তা নজিরবিহীন৷ একখানা সিদ্ধ ডিমের বদলে যৌনতার দাবি করল এক পতিতার কাছে৷ বিনিময়ে ফিরতে হল ধোলাই খেয়ে৷
গোড়া থেকেই ওই যৌনকর্মীর সঙ্গে যুবকটি অভব্যতা করে বলে অভিযোগ৷ প্রথমে তাঁর অন্তর্বাস ধরে টানাটানি করে৷
শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, যুবকটির ব্যবহারে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিলেন ওই পতিতা৷ নিজের পেশার প্রতি সম্মান ছিল তাঁর৷ যুবকটির কাছে যে টাকাপয়সা নেই তা আঁচ করতে পেরেছিলেন তিনি৷ যুবকটি যৌনতার প্রস্তাব রাখলে দর হাঁকেন তিনি৷ আর বিনিময়ে একটি মাত্র সিদ্ধ ডিম দিতে চায় যুবকটি৷ কেননা হাতে থাকা শেষ টাকা দিয়ে সে দুটি ডিম কিনেছিল৷ একটি খেয়ে ফেলেছিল৷

বাকি একটি দিয়েই যৌনতা খরিদ করতে চেয়েছিল৷ যুবকের এ প্রস্তাব শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পতিতা৷ হাতে ধরা বিয়ারের বোতল দিয়ে মাথায় মারেন যুবকটির৷ রক্তাক্ত অবস্থায় যুবকটির বক্তব্য, মারার কী দরকার ছিল, স্রেফ না বললেই পারত! জিম্বাবোয়ের এ ঘটনা নেটদুনিয়ায় হাসির খোরাক হলেও, আসলে সে দেশের অর্থনীতির করুণ হালটিই তুলে ধরেছে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের