সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের দাবি তেমনই। জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলাতেএই গ্রেপ্তারি। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাই কোর্ট চত্বর। সংঘর্ষে গুরুতর আহত ইমরানের আইনজীবী।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, এদিন আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। তিনি আদালত চত্বরে প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারির সময় পিটিআই সমর্থক ও সাধারণ মানুষ বাধা দেন বলে জানা যাচ্ছে। যার ফলে শেষ পর্যন্ত ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
[আরও পড়ুন: সিগন্যালে দাঁড়াতে বলার ‘শাস্তি’, ট্রাফিক পুলিশকে বনেটে তুলে আধ কিলোমিটার ছুটল গাড়ি!]
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা পোস্ট। এক পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে, ‘ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে। ওরা খান সাহেবকে কিছু করেছে!’
🚨🚨🚨 High alert by @MusarratCheema !! pic.twitter.com/V4Pt3ypePS
— PTI (@PTIofficial) May 9, 2023
#WATCH | “Pakistan Rangers abducted PTI Chairman Imran Khan,” tweets Pakistan Tehreek-e-Insaf (PTI)
(Video source: PTI’s Twitter handle) pic.twitter.com/ikAS2Pxlpw
— ANI (@ANI) May 9, 2023
ইমরান খানের আইনজীবী সংঘর্ষে গুরুতর জখম বলে জানা যাচ্ছে। পিটিআইয়ের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রক্তাক্ত আইনজীবীর শুশ্রুষা চলছে।
[আরও পড়ুন: গ্রেপ্তার ইমরান খান, রণক্ষেত্রের চেহারা নিল ইসলামাবাদ হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের