সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে রাস্তায় আবারও ক্যামেরাবন্দি হল এক ভয়ংকর ঘটনা। ট্রাফিক পুলিশকে বনেটে তুলে প্রায় আধ কিলোমিটার ছুটল এক ছাত্রের গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পুলিশ কর্মী। যে ঘটনায় পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
ঘটনা রাজস্থানের (Rajasthan) যোধপুরের। অভিযোগ, কানে ফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলেন ওমরাম দেভাসি নামের এক ছাত্র। যা দেখতে পান এক ট্রাফিক পুলিশ। নিয়ম ভাঙার জন্য একটি সিগন্যালে তাঁকে দাঁড়াতে বলা হয়। তাঁকে দাঁড় করিয়ে জরিমানা করার জন্যই গাড়িটির সামনে গিয়ে হাত দেখান ট্রাফিক পুলিশের ওই আধিকারিক। আর তখনই ঘটে বিপত্তি। অভিযুক্ত দাঁড়ানো তো দূরস্ত, গাড়ির বনেটে ওই আধিকারিককে তুলে নিয়েই জোর গতিতে গাড়ি ছোটাতে থাকেন।
[আরও পড়ুন: ‘মুসলিম সংরক্ষণ প্রসঙ্গে মন্তব্য করা যাবে না’, কর্ণাটকের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের]
এভাবে প্রায় আধ কিলোমিটার ছুটল সেই গাড়ি। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেই সূত্র ধরেই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম ওমরাম দেভাসি। ট্রাফিক পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ঘটনায় হাতে চোট পেয়েছেন আধিকারিক গোবিন্দ ব্যাস। তাঁর মোবাইল ফোনটিও নষ্ট হয়ে গিয়েছে। শাস্ত্রীনগর থানার তরফে জানানো হয়, অভিযুক্তর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ আধিকারিককে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এমন ভয়ংকর ঘটনার কথা শিরোনামে উঠে এসেছে। নিয়ম ভাঙায় গাড়িকে দাঁড়াতে বলায় পুলিশকে বনেটে তুলেই ছুটেছে সেই গাড়ি। চোটও পেয়েছেন গুরুতর।এবার কোনওক্রমে প্রাণে বাঁচলেন গোবিন্দ ব্যাস।
[আরও পড়ুন: আলোচনাই হয়নি ঋদ্ধিমানকে নিয়ে, ফাঁস বোর্ডের গোপন বৈঠক!]
সর্বশেষ খবর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার