রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত। দিল্লিকে সমর্থন ‘বন্ধু’ রাশিয়ার। শনিবার সে দেশের বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য জোরাল সওয়াল করেন। একইসঙ্গে পশ্চিমের দেশগুলির জন্য অতিরিক্ত আসন বরাদ্দের বিরোধিতা করেছেন তিনি। অন্যদিকে, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থন করেছে পর্তুগাল এবং মরিশাসও।
আরও পড়ুন:
এদিন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে লাভরভ বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল বিশ্বের – বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্বের পরিধি বাড়াতে হবে। নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়ায় পশ্চিমি দেশগুলোর জন্য – বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য কোনও অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না। কারণ, দেশ দু’টি এখন প্রতিশোধপরায়ণ রাজনীতির পথে অগ্রসর হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃ্দ্ধির পক্ষে। স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতকে আমরা সমর্থন করি।”
এই মুহূর্তে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে। চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন। এই পাঁচ সদস্যের পাশাপাশি ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবি দীর্ঘদিনের। শুধু তাই নয়, বহুদিন ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারেরও দাবি জানিয়ে আসছে ভারত। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন থেকে ‘ক্ষমতার পিরামিড’ বদলের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ বলে দিয়েছিলেন, এবার বিশ্ব শাসন ব্যবস্থায় সংস্কারের প্রয়োজন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্ব করা যাবে না। চিন এক সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতা করেছিল, সেই চিনের প্রেসিডেন্টকে পাশে নিয়েই ব্রিকসের মঞ্চ থেকে মোদি নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তোলেন।
সর্বশেষ খবর
-
ক্রমশ বাড়ছে ডিভোর্সের প্রবণতা, নেপথ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট-ফেসবুক পোস্ট!
-
রাহুলের দেওয়া জামায় ‘দাদাগিরি’তে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’, ‘ফার্স্ট বয়’-এর কথায় আবেগপ্রবণ দেব
-
গঙ্গাবাঁধে ভাঙনে বিপর্যস্ত রেলপথ, মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন
-
রক্তাক্ত পাইলট, উড়ান নামল ১৭ হাজার ফুট! কী ঘটেছিল ইজরায়েলগামী বিমানে?
-
র্যাম্পে হাঁটছে ডাইনির দল! প্যারিস ফ্যাশন উইকের আশ্চর্য মেকআপ লুকে তাজ্জব নেটমহল