Russia

‘ওদের অধিকার’, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পাশে রাশিয়া, চাপ বাড়ছে ট্রাম্পের উপর

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার আপত্তি জানিয়েছে আমেরিকা। এই টানাপড়েনে লাগাম টানতে বৈঠকেও বসেছে দু’দেশ। কিন্তু তা-ও কোনও সমঝোতা হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার নেপথ্যে প্রধান কারণই ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অসম্মতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৭:৩৩

options
link
‘ওদের অধিকার’, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পাশে রাশিয়া, চাপ বাড়ছে ট্রাম্পের উপর
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের পাশে রাশিয়া।

সঠিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার। এতে কোনও ভুল নেই। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এবার ইরানের পাশে দাঁড়াল রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই পদক্ষেপের ফলে চাপ বাড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর।

Advertisement

বুধবার বেজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করুক বা নিজেদের অধিকার বজায় রাখার ওপর জোর দিক – দুই ক্ষেত্রেই রাশিয়া তেহরানের পাশে দাঁড়াবে। তাদের সিদ্ধান্তকে মেনে নেবে।” তিনি স্পষ্ট করেন, সব দেশেরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। এই নীতির ভিত্তিতে ইরান যে পথই বেছে নিক, মস্কো তা সমর্থন করবে।” রুশ বিদেশমন্ত্রী আরও বলেন, “মধ্য়প্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা নিয়ে যে কোনও আলচনাকেই রাশিয়া এবং চিন সমর্থন করে।”

Advertisement

উল্লেখ্য, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার আপত্তি জানিয়েছে আমেরিকা। এই টানাপড়েনে লাগাম টানতে বৈঠকেও বসেছে দু’দেশ। কিন্তু তা-ও কোনও সমঝোতা হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার নেপথ্যে প্রধান কারণই ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অসম্মতি। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছিলেন, ” “ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি আগেই ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কিন্তু ভবিষ্যতে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই আশ্বাস তারা দেয়নি।” তাঁর দাবি, আমেরিকা কী চায় এবং কী চায় না তা ইরানকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল। কিন্তু তারপরও কোনও সমঝোতায় আসা যায়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.