S Jaishankar

‘সংকীর্ণতা ছাড়ুন’, ইরানের সঙ্গে বন্দর চুক্তি নিয়ে মার্কিন ‘নিষেধাজ্ঞা’র কড়া জবাব জয়শংকরের

ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তির পরেই নাম না করে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৪, ১৬:৪১

options
link
‘সংকীর্ণতা ছাড়ুন’, ইরানের সঙ্গে বন্দর চুক্তি নিয়ে মার্কিন ‘নিষেধাজ্ঞা’র কড়া জবাব জয়শংকরের
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে মানুষের উন্নতির কথা ভাবতে হবে। নাম না করে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, ইরানের (Iran) চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত। তার পরেই নাম না করে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। সেই বক্তব্যের প্রেক্ষিতেই ইঙ্গিতবাহী মন্তব্য বিদেশমন্ত্রীর।

Advertisement

নিজের বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন জয়শংকর (S Jaishankar)। সেখানেই চাবাহার চুক্তি নিয়ে আমেরিকার মন্তব্য় উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। উত্তরে অবশ্য আমেরিকার নাম উল্লেখ করেননি জয়শংকর। তাঁর কথায়, “বেশ কিছু মন্তব্য দেখেছি। তবে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে ঠিকঠাক আলোচনা হওয়া দরকার। চুক্তির গুরুত্ব বোঝা প্রয়োজন। এই চুক্তির ফলে সকলের লাভ হবে। আমার মনে হয় চুক্তি নিয়ে কোনও সংকীর্ণ ভাবনাচিন্তা থাকা উচিত।” সেই সঙ্গে জয়শংকরের দাবি, চাবাহার বন্দরের গুরুত্ব মেনে নিয়েছে আমেরিকাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের গাড়িতে ইজরায়েলি হামলা! গাজায় প্রাণ গেল প্রাক্তন ভারতীয় সেনাকর্মীর

উল্লেখ্য, সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করেছে ভার‍ত। কেন্দ্রীয় বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইরানে গিয়েছিলেন এই চুক্তির জন্য। যেখানে ভারতকে ঘিরে ফেলে চিন (China) বাণিজ্য করিডর বানিয়ে তোলার চক্রান্ত করছে, সেখানে এই নয়া চুক্তি (Chabahar Port pact) নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

কিন্তু এই চুক্তি একেবারেই ভালোভাবে নেয়নি আমেরিকা। চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন বিদেশ দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি সাফ জানিয়ে দেন, ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে আমেরিকা (USA)। তাছাড়া কোনও দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে আমেরিকার তরফে সেই দেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হতেই পারে। নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত, তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে।

[আরও পড়ুন: লন্ডনের বাসস্টপে ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধাকে ছুরির কোপ মেরে খুন! আটক অভিযুক্ত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.