বদলে যাচ্ছে বিশ্বমানচিত্র। প্রতিনিয়ত তৈরি হচ্ছে কূটনীতির নতুন রসায়ন। সময় পরীক্ষিত বন্ধুরাও হয়ে উঠছে প্রতিপক্ষ। আবার শত্রু হয়ে উঠছে বন্ধু। বিশ্ব কূটনীতির এহেন দোলাচলে অত্যন্ত জটিল ট্রাপিজের খেলায় নেমেছে ভারত। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলন থেকে শুরু করে আমেরিকায় বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) বক্তব্য এই খেলারই ভিন্ন পর্যায় মাত্র। তবে পরিস্থিতি যাই হোক না কেন, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির মঞ্চ থেকে তা আবারও স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী। শুধু তাই নয়, নিউ ইয়র্কের মাটিতে বসে আমেরিকাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগ যদি আমেরিকা না বোঝে তবে কূটনৈতিক সম্পর্কে (India-US Relations) ফাটল ধরবে।
আরও পড়ুন:
সোমবার এশিয়া সোসাইটির মঞ্চ থেকে জয়শংকর বলেন, “পৃথিবীতে খুব কম দেশই রয়েছে, যারা আমাদের মতো কয়েক দশক ধরে প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদের শিকার।” কারও নাম না করলেও জয়শংকরের ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে কড়া ভাষায় তিনি বলেন, “সীমান্ত সন্ত্রাস যেখানে আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, সেখানে বন্ধু রাষ্ট্র যদি দ্বিচারিতা করে। আমাদের সমস্যা যদি তারা না বোঝে, তাদের যদি এই ইস্যুতে সহমর্মিতার অভাব থাকে তাহলে তা কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে।” আরও স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমাদের প্রধান উদ্বেগকে যদি আমার সঙ্গী গুরুত্ব না দেয়, তাহলে সম্পর্কে ফাটল ধরবেই।”
স্পষ্ট ভাষায় জয়শংকর বলেন, “আমাদের প্রধান উদ্বেগকে যদি আমার সঙ্গী গুরুত্ব না দেয়, তাহলে সম্পর্কে ফাটল ধরবেই।”
বিশ্বজুড়ে কূটনৈতিক ডামাডোলের মাঝে জয়শংকরের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় শাসনভার হাতে নেওয়ার পর সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে লাগাতার ছাড় দিচ্ছে। পূর্ববর্তী প্রশাসনগুলি যেখানে পাকিস্তানের জঙ্গিযোগ নিয়ে সরব ছিল, সেখানে ট্রাম্প প্রশাসন অনেকটাই নীরব। পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী হামলার পর ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়েছে আমেরিকা। একের পর এক চুক্তি সম্পন্ন করে গিয়েছে তারা। ট্রাম্প প্রশাসনের এই নিরবতা ভারতের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই অবস্থায় স্পষ্ট ভাষায় মার্কিন প্রশাসনকে বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী।
Breaking: S Jaishankar calls out US over ties with Pakistan
“There are very few countries that have been subject to the kind of terrorism we have by a neighbour..If something that matters so deeply to us is not understood or appreciated enough, that creates a problem too” pic.twitter.com/aJBGmHoLzE
— Shashank Mattoo (@MattooShashank) September 29, 2026
সমালোচনার পাশাপাশি বাণিজ্য নিয়েও আশার কথা শুনিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন নিজের ভাষণে জয়শংকর বলেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমেরিকার শুল্ক নীতি হঠাৎ বদলে যাওয়ার জেরে চুক্তি পত্রে স্বাক্ষর হতে দেরি হচ্ছে। এই চুক্তি সম্পন্ন হলে দুই দেশের সম্পর্ক ফের গতি পাবে বলে মনে করেন জয়শংকর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও
-
পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?
-
ইজরায়েলগামী বিমান ‘ক্র্যাশ’ করার চেষ্টা! গ্রেপ্তার সহ-পাইলট, ‘সন্ত্রাসবাদী হামলা’, বলল তেল আভিভ