সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব ঠাকুরের আপন দেশে, আইন-কানুন সর্বনেশে! সুকুমার রায়ের সেই কবিতার শিব ঠাকুরের দেশের চেয়েও বেশি কড়া সৌদি মুলুক৷
এমনিতেই সৌদি আরবে যে কোনও অপরাধের জন্য বেশ কড়া শাস্তি বরাদ্দ! কিন্তু তা বলে একেবারে রাজপরিবারের সদস্যকে কোতল? হ্যাঁ! খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি যুবরাজ প্রিন্স টুকরি বিন আল-কবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হল৷ সৌদি সংবাদ সংস্থা সূত্রে খবর, গোষ্ঠী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল সৌদি পরিবারের যুবরাজের৷ মৃত ব্যক্তি একজন সৌদি নাগরিক ছিলেন৷
সূত্রের খবর, গত মঙ্গলবার সেই মামলায় সৌদি যুবরাজের শিরশ্ছেদের নির্দেশ দেয় সে দেশের সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশে সম্মতি জানায় রাজ পরিবার৷ সৌদি আরবে এই দৃশ্য বিরল৷ শেষবার সে দেশে ১৯৭৫ সালে প্রিন্স ফয়জল বিন মুসেইদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তৎকালীন রাজা ফয়জলকে হত্যার অপরাধে৷
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, “আল্লাহর দেখানো পথে দেশের শান্তি-শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট রাখতে সরকার বদ্ধপরিকর৷
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর