সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই সবচেয়ে বয়স্ক হিসেবে নাম উঠেছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়৷ সুখ বেশিদিন সইল না কপালে৷ বয়সের ভারই কাল হল৷ জীবনের তিরিশটি বসন্ত পেরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ‘স্কুটার’৷
স্কুটার৷ ধূসর দেহে নিকষ কালো দুই চোখে যেন মিশে থাকত একরাশ মায়া৷ চারটে পা মুড়ে নিবিড় সুখে শুয়ে থাকত নিজের প্রিয় গদিটায়৷ তিরিশতম জন্মদিন পালন করেছিল মার্চ মাসের ২৬ তারিখেই৷ সাড়ম্বরে পেয়েছিল বিশ্বের বয়স্কতম জীবন্ত বিড়ালের শিরোপা৷ দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ৷ কিন্তু সুখ কপালে বেশিদিন সইল না৷ পুরস্কার পাওয়া মাত্র ত্যাগ করল জাগতিক জগতের মায়া৷
ম্যান্সফিল্ডের পশু চিকিৎসক ডঃ ট্রিসিয়া ল্যাটিমার জানিয়েছেন, বিড়ালের ৩০ বছরের জীবন মানুষের ১৩৬ বছর বাঁচার সমান৷ তবে, জীবনকালে বয়স্কতম হওয়ার শিরোপা জুটলেও মৃত্যুর পরে আর সেই তকমা থাকছে না ‘স্কুটার’-এর৷ তা গচ্ছিত থাকছে তারই সমগোত্রীয় ‘টেক্সাস’-এর কাছে৷ ৩৮ বছর বেঁচে রেকর্ড গড়েছিল টেক্সাস৷ যা ভাঙা এখনও পর্যন্ত সম্ভব হয়নি কারও পক্ষে৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার