JPMorgan

‘নগ্ন মহিলা বস সোফায় বসে বললেন, চলো তিনজনে মিলে…!’ জেপি মর্গ্যান কাণ্ডে বিস্ফোরক দাবি সাক্ষীর

১৫ বছর ধরে জেপি মর্গ্যানে কাজ করছেন লরনা হাজদিনি। তাঁর বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৫:৫০

options
link
‘নগ্ন মহিলা বস সোফায় বসে বললেন, চলো তিনজনে মিলে…!’ জেপি মর্গ্যান কাণ্ডে বিস্ফোরক দাবি সাক্ষীর
জেপি মর্গ্যানের উচ্চপদস্থ কর্ত্রী লরনা হাজদিনি।

বিখ্যাত মার্কিন সংস্থা জেপি মর্গ্যানের উচ্চপদস্থ কর্ত্রী লরনা হাজদিনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁরই অধস্তন কর্মী। ক্রমশ সামনে আসছে একের পর এক বিস্ফোরক দাবি। এবার জানা গেল, লরনা নাকি সম্পূর্ণ নগ্নাবস্থায় সোফায় বসে সিগারেট খেতে খেতে ওই ব্যক্তির এক বন্ধুর সঙ্গে ‘থ্রিসাম’ অর্থাৎ একসঙ্গে তিনজন মিলে যৌনতায় আহ্বান করেছিলেন!

Advertisement

দিনকয়েক আগে অভিযোগ দায়ের করেন চিরায়ু রানা নামের ওই ব্যক্তি। তাঁর দাবি, জেপি মর্গ্যানে (JPMorgan) তিনি যখন কর্মরত ছিলেন তখন রীতিমতো যৌন নির্যাতনের শিকার হয়েছেন। লরনার অধীনে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সেসময়ে বিভিন্ন যৌন উত্তেজনা বর্ধক ওষুধ খেতে তাঁকে বাধ্য করতেন লরনা। ওষুধ খাইয়ে নানাভাবে যৌনতায় লিপ্ত করাতেন জোর করে। লরনা সাফ জানিয়েছিলেন, এসব না করলে মাইনে বাড়বে না।

Advertisement

এবার নামপ্রকাশে অনিচ্ছুক রানার এক বন্ধুর দাবি, তিনি রানার ঘরে ঘুমনোর জন্য ঢুকেছিলেন। তাঁর দাবি, শয্যাকক্ষে ছিলেন লরনাও। এবং তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে বসেছিলেন। এরপরই ওই মহিলা সটান বলে বসেন, ”তুমি জানো, আমি রানার মালিক। তাই তুমিও আমাদের সঙ্গে যোগ দাও।” কিন্তু আদালতের নথি থেকে জানা যাচ্ছে, ওই ব্যক্তি সোজা বলে দেন, ”আপনি চলে যান। আমি এসব করব না। দয়া করে থামুন।” তিনি জানিয়েছেন, রানা তাঁকে বলেছিলেন কীভাবে নিয়মিত মহিলা বস তাঁকে যৌন নির্যাতন করেছিলেন।

Advertisement

অভিযোগ, সেসময়ে বিভিন্ন যৌন উত্তেজনা বর্ধক ওষুধ খেতে তাঁকে বাধ্য করতেন লরনা। ওষুধ খাইয়ে নানাভাবে যৌনতায় লিপ্ত করাতেন জোর করে। লরনা সাফ জানিয়েছিলেন, এসব না করলে মাইনে বাড়বে না।

প্রসঙ্গত, ১৫ বছর ধরে জেপি মর্গ্যানে কাজ করছেন লরনা। ২০১১ সালে ডেটা অ্যানালিস্ট হিসাবে সংস্থায় যোগদান করেন তিনি। দশ বছর পরে তিনি পৌঁছন সংস্থার এক্সিকিউটিভ পদে। হার্ভার্ডের মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে পড়াশোনাও করেছেন তিনি। কর্মক্ষেত্রে সেভাবে বিতর্কের মধ্যে পড়েননি লরনা। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠার পর আপাতত নিজের সোশাল মিডিয়া মুছে ফেলেছেন। কোনও প্রতিক্রিয়াও মেলেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.