সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডের একটি পানশালায় দুষ্কৃতী হামলা। ভিতরে থাকা জনতা পণবন্দি। ঠিক কোন দাবিতে পাণশালায় হামলা চালিয়ে সাধারণ মানুষকে পণবন্দি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডাচ পুলিশ। বিপদ এড়াতে পানশালা সংলগ্ন এলাকা খালি করে দিয়েছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন বন্দিকে মুক্ত করেছে দুষ্কৃতী।
কদিন আগেই রাশিয়ায় একটি প্রেক্ষাগৃহে কনসার্ট চলাকালীন ভিতরে ঢুকে পড়েছিল অস্ত্রধারী দুষ্কৃতীরা। তারা স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালয়ে প্রায় দেড়শো সাধারণ মানুষকে হত্যা করে। এর মধ্যে শনিবার নেদারল্যান্ডের এডে শহরে পানশালায় পনবন্দির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, ফের জঙ্গি হামলা ইউরোপে? স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পেটিকোট নামের ওই বারে মুখোশ পরে ঢোকে অস্ত্রধারী এক ব্যক্তি। তার হাতেই পণবন্দি ভিতরে থাকা লোকজন।
[আরও পড়ুন: লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল? জল্পনা তুঙ্গে]
পুলিশের বক্তব্য, সব রকম পরিস্থিরি জন্য তৈরি তারা। তবে এখনও পর্যন্ত এই হামলা বা পণবন্দির কারণ স্পষ্ট নয়। তবে এই ঘটনা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয় বলেই দাবি করছেন পুলিশ আধিকারিকরা। তথাপি বিপদ এড়াতে এলাকা ফাঁকা করা হয়েছে। প্রায় দেড়শোর বাড়ি খালি করা হয়েছে। অন্যদিকে এডে শহরের রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। পরিস্থিতির নজর রাখছে ডাচ সরকার।
[আরও পড়ুন: আসানসোলে এখনও প্রার্থী দেয়নি বিজেপি, ‘গড়’ রক্ষায় ‘একা কুম্ভ’ জিতেন্দ্র তেওয়ারি]
সর্বশেষ খবর
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ
-
ফের ‘খুন’ জগদ্দলে, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ! আত্মসমর্পণ অভিযুক্তের
-
ব্রাজিল ম্যাচের সঙ্গে যুক্ত হলেন ব্যারেটো-বিজয়ন, বিশেষ দায়িত্ব পেয়ে কী বলছেন দুই কিংবদন্তি?