একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পদ থেকে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ছিলেন। এর আগে হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের জন্য বেতনহীন ছুটিতে পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তিনি নিজেই পদত্যাগ করলেন।
আরও পড়ুন:
হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে করে তৎকালীন মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। বাদ যায়নি সায়মাও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনাকন্যার বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি তাঁর মায়ের প্রভাবেই ‘হু’-এর আঞ্চলিক প্রধান হয়েছিলেন। পাশাপাশি, আরও অভিযোগ, সায়মা নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এখানেই শেষ নয়, আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে বিদ্ধ ছিলেন তিনি।। অন্যদিকে, সায়মা যে সংস্থার একসময় প্রধান ছিলেন সেই ‘সূচনা ফাউন্ডেশন’-এর জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ২৮ মিলিয়ন ডলার অনুদান হিসাবে জোগাড় করেছিলেন বলে অভিযোগ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তবে সমস্ত অভিযোগই খারিজ করেন হাসিনাকন্য়া। বলে রাখা ভালো, ২০২৪ সালে পাঁচ বছরের জন্য সায়মাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকর্তা হিসাবে নিযুক্ত করেছিল ‘হু’।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিন সফরে গিয়ে সায়মা আর্থিক জালিয়াতি করেন বলে অভিযোগ করে ‘হু’। শুধু তাই নয়, নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ তোলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন হাসিনাকন্যা। এখানেই শেষ নয়। বাংলাদেশে জমি জবরদখলেরও অভিযোগ তোলা হয় ‘হু’-এর তরফে। তবে সায়মার দাবি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা তথা ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির মালিক হন।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে সায়মা তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার দেশ এবং অঞ্চলের সেবা করার লক্ষ্যেই আমি হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা হিসাবে নির্বাচিত হয়েছিলাম। আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি।’ তাঁর সংযোজন, ‘যেহেতু আপনি আমাকে আমার দায়িত্ব কার্যকরভাবে পালন করা থেকে প্রতিনিয়ত বাধা দিয়ে আসছেন, তাই আপনার নেতৃত্বের উপর আমার আর কোনও আস্থা বা বিশ্বাস নেই। তাছাড়া আমাকে বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের ফলে প্রায় এক বছর ধরে কোনও পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক অবস্থা অসহনীয় হয়ে উঠেছে। এমতাবস্থায় আমি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ উঠতেই সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলল সিআইডি-এসটিএফ
-
‘আহত’ ইরানের মার, জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান! চিন্তায় ট্রাম্প
-
‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বামেদের ‘দ্বিচারিতায়’ হুঁশিয়ারি শুভেন্দুর
-
অধ্যাপক বদলি বিলে যাদবপুরে ‘সিঁদুরে মেঘ’! বামেদের বিঁধে শুভেন্দু বললেন, ‘ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান’
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের