গত বছর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর অভিবাসনবিরোধী মিছিলের সাক্ষী হয়েছিল। এবার মেলবোর্নের গিলংয়ে এক শিখ যুবককে মানসিক ও শারীরিক হেনস্থা করল বর্ণবিদ্বেষীরা। ২২ বছরের ওই যুবককে ‘ভারতীয় কুকুর’ বলে গালমন্দ করা হয়, মেরে নাক ভেঙে দেওয়া হয় তাঁর।
আরও পড়ুন:
২২ বছরের যুবকের নাম হরমনপ্রীত সিং। তিনি পেশায় নার্স। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গিলংয়ে কোরিওতে একটি জিমে শারীরিক কসরত করছিলেন তিনি। সেই সময় তাঁকে গালমন্দ করে একদল স্থানীয় যুবক। হরমনপ্রীত পালটা উত্তর না দেওয়ায় জিমের ভিতরে বিষয়টি বেশি দূর এগোয়নি। কিন্ত প্রবাসী ভারতীয় যুবক জিম থেকে বেরোতেই তিন যুবক তাঁকে ঘিরে ধরে বলে ‘ভারতীয় কুকুর’, ‘যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাও’। তিন জনের মধ্যে একজন মাথা দিয়ে হরমনপ্রিতের নাকে প্রবল আঘাত করেন। এর ফলে নাকের হাড় ভেঙে রক্তাক্ত হন তিনি।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইননিউজকে হরমনপ্রিত জানান, “লোকটা আমার দিকে এগিয়ে আসে। মাথা দিয়ে আমার নাকে সজোরে আঘাত করে।” এর পর আহত অভিবাসী ভারতীয় যুবককে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সংবাদমাধ্যমকে হরমনপ্রিত বলেন, “এমন ঘটনা মেনে নিতে পারছি না, বিশেষত যখন কেউ সম্পূর্ণ নিজের কাজে ব্যস্ত।” তাঁর বোন খুশি কাউরের বক্তব্য, আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। হরমনপ্রিত বলেন, “মানসিক ভাবে শক্তই আছি। এমন ঘটনায় ভয় পাচ্ছি না।” তবে “এর পর জিমে যাওয়া নিরাপদ হবে না।”
প্রসঙ্গত, গত বছর থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর পর সে দেশে ভারতীয়দের উপর হামলা ঘটনা বাড়ছে। চলতি মাসেই একাধিক অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়র ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এছাড়াও শিখ ও হিন্দু উপাসনালয়ে ভাঙচুর চালানোর ঘটনাও দেখা গিয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলায় বাসিন্দা প্রবাসী ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়ছে।
সর্বশেষ খবর
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো