প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে ফের অভিযান চালাল আমেরিকা (United States)। ধ্বংস করা হল তিনটি মাদকবাহী নৌকা। সোমবার রাতে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জন জঙ্গির। মঙ্গলবার এমনটাই দাবি করেছে মার্কিন সেনার সাদার্ন কমান্ড।
সোমবার রাতে গোপন সূত্রে মার্কিন সেনার কাছে খবর আসে, প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছে। এরপরই অভিযানে নামে আমেরিকার সেনার সাদার্ন কমান্ড। মার্কিন সেনার দাবি, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও জাহাজগুলি দ্রুত ছুটে চলছিল। তারপরই নৌকাগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তারা প্রত্যেকেই জঙ্গি ছিল। গোপনে মাদক পাচার করছিল।
আরও পড়ুন:
সাদার্ন কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী নৌকায় অভিযান চালানো হয়েছে। মৃত্যু হয়েছে ১১ জন জঙ্গির। পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রথম ও দ্বিতীয় নৌকায় ৪ এবং ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় নৌকায় ৩ জন জঙ্গি ছিল।’
উল্লেখ্য, গত বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত সমুদ্রে মার্কিন সেনার অভিযানে ৫৭ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে। অভিযান জারি রয়েছে প্রশান্ত মহাসাগরেও।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ