সোমবারের পর মঙ্গলবারের সল্টলেকে বিক্ষোভ অব্যাহত আইসিটি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের। কোনও থার্ড পার্টির মাধ্যমে নয়, সরাসরি সরকারি কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে নিয়োগ করতে হবে। এই দাবিতে সোমবার দুপুর থেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করছেন তাঁরা। রাতভর চলে এই অবস্থান। মঙ্গলবার সকাল থেকে ফের বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। তাঁদের দাবি পূরণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অবস্থান জারি রাখার হুঁশিয়ারি দেন তাঁরা।
এই চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা আইসিটি ঐক্য মঞ্চ ৬ এবং ৭ ফেজের শিক্ষক। এই দুই ফেজে মোট ৩ হাজার ৭১৯ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। চুক্তির ভিত্তিতে এজেন্সির মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। পুজোর আগে ৩০ সেপ্টেম্বরেই সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যে এজেন্সি তাঁদের নিয়োগ করেছিল তারা জানিয়ে দিয়েছে, তাঁদের চুক্তি পুনর্নবীকরণ হবে না। এক বিক্ষোভকারী জানিয়েছে, সংস্থার সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। তারপর নতুন টেন্ডার হবে। নতুন কোনও এজেন্সি এই টেন্ডার পাবে। এর জেরে বর্তমানে কর্মরত শিক্ষকদের চাকরি থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান এজেন্সি শিক্ষকদের ইতিমধ্যেই টার্মিনেশন লেটার পাঠিয়েছে। তাই পুজোর আগে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
আইসিটি ইন্সট্রাকটর শিক্ষকদের দাবি, এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি গভমেন্ট কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে তাঁদের নিয়োগ করতে হবে। এক থেকে ৫ ফেজের শিক্ষকরা রাজপথে লড়াই করে গভর্মেন্ট কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে তারা সুবিধা পাচ্ছেন। দীর্ঘ পাঁচ বছর কাজ করার পরও ষষ্ঠ এবং সপ্তম ফেজের শিক্ষকেরা ওয়েবেল স্কুল নেট কিংবা এক্সট্রা মার্কের মতো এজেন্সির অধীনে থেকে কাজ করছেন। এজেন্সি প্রথার অন্ধকার থেকে মুক্তি পেতে নিজের ন্যায্য অধিকার ও সরকারি স্বীকৃতির দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেন তাঁরা। এছাড়াও শিক্ষকদের দাবি, তাঁদের ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড