সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বাড়ছে যৌন নির্যাতনের মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শতর্ধ্বো মহিলাও৷ শিশুরাও বহুবারই বিকৃত কামের শিকার হয়েছে৷ কুরুচি সম্পন্ন এই সব মানুষদের হাত থেকে রেহাই মেলে না পশুদেরও৷ কখনও ছাগল তো কখনও গরুর উপরেও অত্যাচারের ঘটনা ঘটে আকছার৷ আর এবার ধর্ষকের শিকার বিড়াল৷ যদিও গৃহকর্ত্রীর সহায়তায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে বিড়ালটি৷
[জাভায় বিমান দুর্ঘটনায় ১৮৯ জনেরই মৃত্যুর আশঙ্কা, পাইলট ছিলেন এক ভারতীয়]
বহু মানুষই বিড়ালকে বাড়িতে পোষ্য হিসাবে রাখেন৷ এক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা৷ দক্ষিণ আফ্রিকার এক মহিলা বাড়িতে অনেকগুলি বিড়াল পুষেছিলেন৷ বিড়ালগুলি যেন তাঁর প্রাণ৷ একদিন ঘরে বিড়ালকে রেখে অন্যত্র কাজে বেড়িয়েছিলেন তিনি৷ বাড়ি ফিরে অবাক হয়ে যান মহিলা৷ তিনি শোনেন, বিড়ালটি চিৎকার করছে৷ কেন এভাবে বিড়ালটি চিৎকার করছে তা বুঝতে পারেননি ওই মহিলা৷ বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে বিড়ালটির৷ ছুটে গিয়েছিলেন ঘরে৷ কিন্তু ঘরে গিয়ে যা দেখলেন, তা দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন তিনি৷ অভিযোগ, ঘরের মধ্যে নগ্ন অবস্থায় এক ব্যক্তিকে দেখেন তিনি৷ তাঁর সাধের বিড়ালকে ঘিরে ধরেছে নগ্ন ওই ব্যক্তি৷ মহিলার আরও অভিযোগ, ওই ব্যক্তিকে তাঁর বিড়ালকে ধর্ষণ করতেও দেখেন তিনি৷ এরপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তিনি৷ জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি৷ পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷
ব্রিটেনে প্রবেশ করতে চলেছে ৮০ মহিলা আইএস জঙ্গি, উদ্বিগ্ন প্রশাসন]
ওই বিড়ালটিকে পাঠানো হয় পশু হাসপাতালে৷ মেডিক্যাল টেস্ট করা হয় পোষ্যের৷ পুলিশের দাবি, অভিযুক্তের পোশাক থেকে বিড়ালের লোম পাওয়া গিয়েছে৷ বিড়ালটিকে ওই ব্যক্তি ধর্ষণ করেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ এর আগে কুকুরকেও ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তবে এই প্রথমবার পুলিশের জালে ধরা পড়ল ওই বিকৃতকাম ব্যক্তি৷
সর্বশেষ খবর
-
SIR-নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের, কী দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের?
-
জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো ‘মানবাধিকার লঙ্ঘন’, পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক
-
টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান পাশ! মাথায় ‘ক্যামাক স্ট্রিটে’র হাত? পুলিশ হেফাজতে কালী