যুদ্ধের ঘনঘটা
USA-Iran War

আমেরিকাকে দেশের সামরিক ঘাঁটি ব্যবহারে না, ট্রাম্পের হুঁশিয়ারির পরেও অনড় স্পেন

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে যুদ্ধে ‘না’ স্পেনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৫:৩৩

options
link
আমেরিকাকে দেশের সামরিক ঘাঁটি ব্যবহারে না, ট্রাম্পের হুঁশিয়ারির পরেও অনড় স্পেন
ইরানের উপর যৌথ হামলা মেনে নেওয়া যায় না, সাফ কথা স্পেনের প্রধানমন্ত্রীর।

যে অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে পৃথিবীজুড়ে চলছে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা (US) সংঘাতের জেরে, তার প্রেক্ষিতে স্পেনের একটাই অবস্থান। ‘নো ওয়ার’। অর্থাৎ যুদ্ধকে (War) ‘না’। আবারও এ কথা স্পষ্ট করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স‌্যাঞ্চেজ। ইতিমধ্যেই তাঁদের দেশের সামরিক ঘাঁটিগুলি যুদ্ধে ব‌্যবহার করতে না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়েছে ইউরোপের এই দেশ। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ‌্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু তাতেও নিজের অবস্থানে অনড় পেড্রো।

Advertisement

স্পেনের প্রধানমন্ত্রীর সাফ কথা, ইরানে (Iran) যে যৌথ হামলা রীতিমতো পরিকল্পনা করে চালিয়েছে আমেরিকা-ইজরায়েল–তা মেনে নেওয়া যায় না। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বুধবার তিনি বলেছেন, ‘‘আমরা এমন কিছুকে সমর্থন করব না বা এমন কিছুর সঙ্গে যুক্ত হব না, যা বিশ্বের জন‌্য ক্ষতিকর এবং আমাদের মূল‌্যবোধ তথা বিশ্বাসের পরিপন্থী। শুধুমাত্র কেউ আঘাত করতে পারে বা প্রতিহিংসা চরিতার্থ করতে পারে, জেনে ভয় পেয়ে কিছু করব না আমরা।’’ স‌্যাঞ্চেজের কথায়, ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের আক্রমণ ‘অসমর্থনযোগ‌্য’ এবং ‘বিপজ্জনক সামরিক আগ্রাসন’।

Advertisement

মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট স্পেনের সঙ্গে বাণিজ‌্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। কারণ স্পেন সাফ জানিয়ে দিয়েছিল যে তারা আমেরিকাকে তাদের সেনাঘাঁটি যুদ্ধের জন‌্য ব‌্যবহার করতে দেবে না। এই পরিস্থিতিতে এখনও এটা স্পষ্ট নয় যে কীভাবে ট্রাম্পের দেশ স্পেনের সঙ্গে বাণিজ‌্য বন্ধ করবে। স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস‌্য। আর ইউনিয়ন (ইইউ)-এর সদস‌্য ২৭টি দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর নজর রাখে। স্পেনের প্রধানমন্ত্রী অবশ‌্য আগেও জানিয়েছিলেন যে, ইরানের উপর হামলা মধ‌্যপ্রাচ্যে বড় সামরিক সংকট তৈরি করতে পারে। ঠিক যেমনটা এর আগে হয়েছিল যখন আমেরিকা ইরাক এবং আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিল। স‌্যাঞ্চেজ জানিয়েছেন, ‘‘সংক্ষেপে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে স্পেন সরকারের অবস্থান চার শব্দে ব‌্যাখ‌্যা করতে পারি। যুদ্ধে আমাদের মত নেই।’’

Advertisement

মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট স্পেনের সঙ্গে বাণিজ‌্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। কারণ স্পেন সাফ জানিয়ে দিয়েছিল যে তারা আমেরিকাকে তাদের সেনাঘাঁটি যুদ্ধের জন‌্য ব‌্যবহার করতে দেবে না।

প্রসঙ্গত, মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের তুমুল সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ইরানে হামলা চালিয়ে যেতে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটিসমূহ ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি ‘ভয়াবহ’ আচরণ করেছে। তার পরই তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। এর জবাবে স‌্যাঞ্চেজ বলেন, ‘‘একটি অবৈধ কাজের উত্তর আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এইভাবেই মানবতার বিপর্যয়ের সূচনা হয়।’’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.