টেক্সাসের ৯০ ফুট উঁচু হনুমান মূর্তিকে (Texas Hanuman Statue) কেন্দ্র করে ফের বিতর্ক। মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার ডাক দিলেন ‘মাগা’ ইউটিউবার জেসি হিউজ। তাঁকে সমর্থন করেছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। গোটা বিষয়টিকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। গর্জে উঠেছেন আমেরিকায় বসবাসকারী হিন্দুরা।
সম্প্রতি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের কর্মী তথা ইউটিউবার জেসি তাঁর এক্স হ্যান্ডলে মূর্তিটির ছবি শেয়ার করেন। লেখেন, ‘আমরা যখন জিতব, তখন এটি ভেঙে ফেলব।’ পাশাপাশি, মূর্তিটিকে তিনি খ্রিস্টান বিরোধী বলেও আখ্যা দিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর প্রবীণ সদস্য রুচির বক্সি তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন। এগুলিকে ‘দেশবিরোধী’ এবং ‘হিন্দুধর্মের প্রতি আক্রমণ’ হিসাবে অভিহিত করেন। রুচির বলেন, “আমেরিকায় জয়ী হওয়ার অর্থ যদি হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়, তাহলে দেশটির জন্য যে আমি লড়াই করেছি, তা আপনারা চান না। আপনারা কেবল এমন এক অধিকার বা লাইসেন্স চান, যার মাধ্যমে নিজেদের চেয়ে ভিন্ন মত বা পরিচয়ের মানুষদের উপর চড়াও হওয়া যায়।”
২০২৪ সালে টেক্সাসের এই হনুমানমূর্তিটি উন্মোচন করা হয়েছিল। আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে এটি অন্যতম। সবমিলিয়ে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। কিন্তু ট্রাম্পের জমানায় এই মূর্তিকে বারবার কটাক্ষ করা হচ্ছে। চলতি বছরের শুরুতে এক মার্কিন সমাজকর্মী বলেন, “তৃতীয় বিশ্বের এলিয়েনরা আমেরিকা দখল করে নিচ্ছে।” গত বছর রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান বলেন, ‘এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র।’ তাঁর মতে, খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়। বলে রাখা ভালো, সাংবিধানিকভাবে আমেরিকা খ্রিস্টান দেশ নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক খ্রিস্টধর্ম পালন করেন।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা