সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে নাম না করে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনের হুয়াংঝৌতে জি-২০ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুললেন দক্ষিণ এশীয় দেশগুলির সামনে৷
জি-২০ সম্মেলনের চূড়ান্ত সেশনে মোদি সোমবার সাফ জানিয়ে দেন, একটিই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাস ছড়ানোয় মদত দিয়ে চলেছে৷ তিনি বলেন, “কয়েকটি দেশ তাদের রাষ্ট্রীয় নীতি অনুযায়ী সন্ত্রাসবাদে উৎসাহ দিয়ে চলেছে৷ আরও স্পষ্ট করে বললে, দক্ষিণ এশিয়ায় একটি মাত্র দেশ সন্ত্রাসবাদকে প্রশয় দিচ্ছে৷” মোদি সাফ জানিয়ে দেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স পলিসি’ গ্রহণ করেছে৷ ভারতের কাছে একজন সন্ত্রাসবাদীও ক্ষমার যোগ্য নয়৷
যে দেশ সন্ত্রাসবাদে মদত দেয় তাকে শাস্তি দেওয়া উচিত, মন্তব্য মোদির৷ এদিন আন্তর্জাতিক মহলের কাছে সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ানোর আবেদন জানিয়েছেন মোদি৷ এই নিয়ে সম্মেলনের দু’দিনই নাম না করে পাকিস্তানের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের