সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই এক ঠোঙা ঝালমুড়ি. কলকাতার রাস্তায় আকছারই যার দেখা মেলে৷ সেই ঝালমুড়িতেই মজেছেন ব্রিটিশ শেফ অ্যাংগাস ডিনুন৷ আর দেশে ফিরে নিজের প্রিয় খাবারকেই জনপ্রিয় করে তুলেছেন তিনি৷
এ শহরে এসেছিলেন এক ছবির কাজে৷ কলকাতার রাস্তার খাবার সংক্রান্ত সেই তথ্যচিত্রের কাজ করতে গিয়েই প্রথম ঝালমুড়ি মুখে তোলা৷ একবার এ স্বাদে সেই যে মজলেন, এখনও যেন তার রেশ চলছে৷ তবে তিনি একা ঝালমুড়ির সোয়াদ তারিয়ে উপভোগ করছেন এমনটা নয়৷ বরং নিজের দেশের মানুষকেও ভাগ দিচ্ছেন এ স্বাদের৷

কবে থেকে শুরু হল তাঁর এই ঝালমুড়ি জনপ্রিয় করার কাজ. কলকাতা থেকে ফেরার পথে এক টেলিভিশন চ্যানেলে আমন্ত্রণ পেয়েছিলেন রান্নার শোয়ে৷ সেখানে তাঁকে কলকাতার কোনও একটি পদ রান্না করতে বলা হয়েছিল৷ ডিনুন বেছে নেন ঝালমুড়িকে৷ কেননা, আদতে এ জিনিস বানাতে কোনও রান্না করতে হয় না৷ সেই শুরু৷ তারপর নিজের মনের মতো করে নানাভাবে বানিয়ে চলেছেন ঝালমুড়ি৷ কলকাতার টিপিক্যাল ঝালমুড়ির স্বাদের থেকে তা অবশ্য অনেকটাই আলাদা৷ কিন্তু নিজের বানানো পদটির নাম তিনি ঝালমুড়িই রেখেছেন৷

তাঁর হাতে তৈরি ঝালমুড়ি যাঁরা খেয়েছেন তাঁরাই মজেছেন৷ কলকাতার খাবারের জনপ্রিয়তা দেখে তিনি নিজেই একটি স্টল খুলে ফেলেছেন লন্ডনের পোর্টোবেল রোডে৷ অনেকটা কলকাতার রাস্তায় যেভাবে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন দোকানিরা, ঠিক সেই কায়দাতেই তিনিও ঝালমুড়ি বিক্রি করেন৷ তাঁর এই স্টলের তিনি নাম দিয়েছেন- ‘দ্য এভরিবডি লাভ লাভ ঝালমুড়ি এক্সপ্রেস’৷ ঝালমুড়ির পাশাপাশি ঘুঘনি, ধোকলাও মিলছে তাঁর স্টলে৷ না তা খেতে পুরোপুরি ফাস্টফুডের মতো, না খেতে হুবহু স্ন্যাক্সের মতো৷ আর তাই নতুন স্বাদে সাহেবসুবোরাও মজছেন নিত্যদিন৷
আপাতত ডিনুনের দৌলতেই তাই লন্ডন মাতাচ্ছে ভারতীয় ঝালমুড়ি৷
সর্বশেষ খবর
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!
-
‘টাকা ঢুকেছে’, ফোন পেয়েই ব্যাঙ্কে দাদু-দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন!