সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তরঙ্গ মুহূর্তে চোখের দিকে চোখ রাখছেন না প্রেমিক৷ বহুবার আদরে-আবদারে চোখের দিকে চেয়ে ভালবাসার আর্জি জানিয়েছিল প্রেমিকা৷ কিন্তু প্রেমিকের আর চোখের দিকে চেয়ে ভালবাসা হয়ে ওঠেনি৷ তাই প্রেমিককে যথাযথ শাস্তি দিতে তাঁর যৌনাঙ্গ কেটে দিল শানিয়া জোনস৷ অ্যারিজোনার বাসিন্দা ৩৪ বছরের শানিয়া প্রেমিকের বাড়িতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে৷

সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন মিলনের সময় হঠাৎই শানিয়া রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে, প্রেমিকের যৌনাঙ্গে কোপ দেয়৷ এরপর যন্ত্রণায় প্রেমিক ছটফট করতে থাকলে, তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয় শানিয়া৷
এই ঘটনার দায়ে শানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে তাকে৷ শোনা যাচ্ছে, এই অপরাধে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার৷
সর্বশেষ খবর
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ