Myanmar

মায়ানমারে ছ’মাসে ৭০০ সাধারণ নাগরিককে খুন জুন্টাসেনার! প্রকাশ্যে রাষ্ট্রপুঞ্জের চাঞ্চল্যকর রিপোর্ট

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী সেনার নৃশংসতার সূত্রপাত গত বছরের আগস্টে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে। যা অব্যাহত থাকে চলতি বছরের জানুয়ারিতে ভোটের ফলপ্রকাশ পর্যন্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:৪৩

options
link
মায়ানমারে ছ’মাসে ৭০০ সাধারণ নাগরিককে খুন জুন্টাসেনার! প্রকাশ্যে রাষ্ট্রপুঞ্জের চাঞ্চল্যকর রিপোর্ট
২০২১ সালের পর থেকে সেনার দখলে মায়ানমার।

২০২১ সালের পর থেকে সেনার দখলে মায়ানমার। সম্প্রতি সাধারণ নির্বাচনে প্রাক্তন সেনাকর্তা মিন আউং হ্লাইং-এর দল জয়লাভ করার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। উলটে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে ভয়ংকর নৃশংসতা প্রকাশ্যে এল। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত ছয় মাসে দেশটির সেনাবাহিনী অন্তত ৭০২ জন অসামরিক নাগরিককে খুন করেছে। এর মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী সেনার নৃশংসতার সূত্রপাত গত বছরের আগস্টে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে। যা অব্যাহত থাকে চলতি বছরের জানুয়ারিতে ভোটের ফলপ্রকাশ পর্যন্ত। এই সময়ে দেশের সেনাবাহিনী অন্তত ৭০২ জন অসামরিক নাগরিককে খুন করেছে। নিহতদের মধ্যে ২২৪ জন মহিলা এবং ১৫৩ জন শিশু। উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর গত বছর সাধারণ নির্বাচনে জয়ী হন প্রাক্তন সেনাকর্তা মিন আউং হ্লাইং। দেশটির প্রেসিডেন্ট হন তিনি। এর পরেও পরিস্থিতির উন্নতি হয়নি বলেই দাবি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেপথ্য়ে রাখাইন প্রদেশে সক্রিয় আরাকান আর্মি এবং চিন প্রদেশে সক্রিয় তাদের সহযোগী জুন্টাবিরোধী নতুন জোট ‘চিন ব্রাদারহুড’। এই জোটে রয়েছে ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপল্‌স ডিফেন্স ফোর্স’। এরা জোটবদ্ধ ভাবে জুন্টাসেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে, এরপরেই রাখাই ও চিন প্রদেশে বারবার বিমান হামলা চালায় মায়ানমার সেনা। মনে করা হচ্ছে, এর জেরেই ছয় মাসে ৭০০ সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.