Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mohan Yadav

এবার বড়সড় জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রীর পরিবার

যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, ওই জমি চুক্তিতে কোনও দুর্নীতি নেই। তাছাড়া মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর পরিবার উজ্জয়নে কোনও জমি কেনেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:১১

options
link
এবার বড়সড় জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রীর পরিবার zoom
মোহন যাদব। ফাইল ছবি।
Advertisement

এবার মধ্যপ্রদেশে বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগ। কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবার। অভিযোগ, মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে রাতারাতি বহু সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, যে এলাকায় মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের জমিজমা রয়েছে, সেই এলাকাতেই একাধিক নতুন সড়ক প্রকল্প ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। ফলে ওই জমিগুলির দাম রাতারাতি অনেকটা বেড়ে গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করেছে, মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবারের সদস্যরা ২০২৩ সালের ডিসেম্বর মাসের পরই উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে ১৩৭টি প্লটের মোট ১৬৮টি জমির মালিকানা পেয়েছে। সব মিলিয়ে স্রেফ উজ্জয়িনীর আশেপাশে মোহন যাদবের স্ত্রী, তাঁর পুত্র এবং পুত্রবধূর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৫ একর। যা কিনা মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ছিল মোটে ১০০ একর।

Advertisement

কংগ্রেসের অভিযোগ, উজ্জয়িনীতে আধুনিক শহর নির্মাণ প্রকল্পে প্রায় ৪৫ কোটি টাকার জমি কিনেছে মোহন যাদব ও তাঁর পরিবার পরিজনেরা। তদন্তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ও তার আত্মীয়স্বজনেরা নির্মীয়মান শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও ভবনের পাশে প্লট কিনেছেন। বলা ভালো যেখানে যেখানে মুখ্যমন্ত্রীর পরিবারের জমি রয়েছে, সেখানেই বড় বড় রাস্তা প্রকল্প ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটোয়ারি বলছেন, “এমনিতেই রাম মন্দিরের চুরি প্রকাশ্যে চলে এসেছে। এবার বিজেপির নাম মহাকাল মন্দিরে চুরির সঙ্গেও জড়িয়ে গেল। এখানে রীতিমতো মহাকালের সম্পত্তি লুট হচ্ছে।”

পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত করতে হবে, বলছে হাত শিবির। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, ওই জমি চুক্তিতে কোনও দুর্নীতি নেই। তাছাড়া মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর পরিবার উজ্জয়িনীতে কোনও জমি কেনেনি। যা জমি কেনা হয়েছে সব তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার আগে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.