৩ দিন পর কাটল অচলাববস্থা। অবশেষে উত্তরাখণ্ডের সেই গুরুদ্বার দখলমুক্ত করলেন নিহাঙ্গ শিখরা। সূত্রের খবর, যে পুণ্যার্থীকে তাঁরা পণবন্দি করেছিলেন, তাঁকেও মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় অস্ত্রশস্ত্র নিয়ে সাত জন নিহাঙ্গ শিখ গুরুদ্বারে প্রবেশ করেন। এরপর গুরুদ্বারের ছাদে এক পুণ্যার্থীকে পণবন্দি করে রাখেন তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। গুরুদ্বারের ছাদে অবস্থানরত সাতজনকে নিচে নেমে আসার জন্য আহ্বান জানান পুলিশ আধিকারিকরা। কিন্তু তাঁরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। কী কারণে গুরুদ্বার এহেন ‘হামলা’ চালাল তাঁরা? জানা গিয়েছে, গত ১৬ জুন কার্নপ্রয়াগে হেমকুণ্ড সাহিব থেকে ফেরা মোহালির কয়েকজন নিহঙ্গ শিখদের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে। ক্রমে তা বড়সড় সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, নিহঙ্গ শিখরা তলোয়ার নিয়ে হামলা চালান স্থানীয়দের উপর। তাতেই এক নিহঙ্গ শিখ-সহ আহত হন চারজন। ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তাঁদের মুক্তির দাবিতেই গুরুদ্বারের দখল করে নিহাঙ্গ শিখদের ওই দল।
আরও পড়ুন:
রুদ্রপ্রয়াগের জেলা শাসক বিশাল মিশ্র বলেন, “মঙ্গলবার সন্ধ্যেয় গুরুদ্বারের ছাদে অবস্থানরত নিহাঙ্গ শিখরা নেমে আসেন। এরপর তাঁরা গুরুদ্বার ছাড়েন। পাওন্টা সাহিবের কয়েকজন নিহাঙ্গ শিখ নেতার মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। আগামী দিনেও তাদের সমস্যা নিয়ে কথা হবে।”
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর