ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। মিনিয়াপলিসে ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় হামলাকারী-সহ ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা অন্তত ৬।
আরও পড়ুন:
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মিনিয়াপলিসে একটি বহুতলের সামনে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। এরপরই সেখানে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ আধিকারিকদের থেকে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত। তাঁদের লক্ষ্য করেও এলোপাথাড়ি গুলি চালান তিনি। পালটা জবাব দেয় পুলিশ। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় বন্দুকবাজের। তবে তাঁর ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আহতের সংখ্যা অন্তত ৬। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে এই হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলাকারীর এখনও পরিচয় প্রকাশ করেনি তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই বহুতলের ভিতরেও প্রবেশ করেছিল বন্দুকবাদ। সেখান থেকে পুলিশকে লক্ষ্য গুলি চালান তিনি। এই হামলাকে ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ হিসাবে অভিহিত করেছেন মিনিয়াপলিস পুলিশের এক আধিকারিক।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা