H-1B Visa New Rules

মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?

গত বছরের সেপ্টেম্বরে এইচওয়ানবি ভিসার সঙ্গে এককালীন ১ লক্ষ ডলার ফি ধার্য করেন ট্রাম্প, যা ভারতীয় অঙ্কে দাঁড়ায় ৯৫ লক্ষ টাকারও বেশি! কিন্তু চলতি বছর আমেরিকার আদালত সেই ফি বাতিল করে। জানিয়ে দেয়, এই ধরনের ফি আসলে কর, যা কার্যকর করতে গেলে মার্কিন কংগ্রেসের অনুমতি প্রয়োজন। ট্রাম্প তা নেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৮:৪৯

options
link
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?

মার্কিন মুলুকে থাকা ভারতীয়দের ফের ধাক্কা! এইচওয়ানবি ভিসা (H-1B Visa) এবং অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি)-এ নতুন ফি চালুর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। জানা হচ্ছে, এর ফলে বাড়তে চলেছে এইচওয়ানবি এবং ওপিটি-র খরচ। আমেরিকার হোমল্যান্ড অফ সিকিউরিটি এই মর্মে একটি প্রস্তাব পেশের তোড়জোড় শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

তবে সাম্প্রতিক একটি মার্কিন রিপোর্টে বলা হয়েছে, প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন। নতুন ফি-এর পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু এই বিষয়টি ভারতীয়দের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এইচওয়ানবি ভিসায় বহু ভারতীয় মার্কিন মুলুকে চাকরি করেন। ইউএসসিআইএস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে এইচওয়ানবি ভিসার আবেদনকারীদের মধ্যে ৭১ শতাংশই ছিলেন ভারতীয়। উল্লেখ্য, এইচওয়ানবি ভিসার মাধ্যমে বিদেশিদের আমেরিকায় চাকরির সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, মার্কিন মুলুকে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দরকার এফ-১ ভিসা। এরপর তাঁরা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ পান অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির মাধ্যমে। এই বিশেষ অনুমতিপত্রের জন্যও লাগে ফি। জানা গিয়েছে, এই ফি-ও বৃদ্ধি করতে চলেছে মার্কিন সরকার। 

Advertisement

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এইচওয়ানবি ভিসার সঙ্গে এককালীন ১ লক্ষ ডলার ফি ধার্য করেন ট্রাম্প, যা ভারতীয় অঙ্কে দাঁড়ায় ৯৫ লক্ষ টাকারও বেশি! কিন্তু চলতি বছর আমেরিকার আদালত সেই ফি বাতিল করে। জানিয়ে দেয়, এই ধরনের ফি আসলে কর, যা কার্যকর করতে গেলে মার্কিন কংগ্রেসের অনুমতি প্রয়োজন। ট্রাম্প তা নেননি। আইনি এক্তিয়ার ছাড়াই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এর ফলে এই ফি বাতিল হয়ে যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.