হোটেলের ঘরে উদ্ধার জনপ্রিয় শেফ অ্যান্টনি বোর্ডেনের ঝুলন্ত দেহ

মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ২০:২৯

options
link
হোটেলের ঘরে উদ্ধার জনপ্রিয় শেফ অ্যান্টনি বোর্ডেনের ঝুলন্ত দেহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলের ঘরে জনপ্রিয় আমেরিকান শেফ অ্যান্টনি বোর্ডেনের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার সংবাদসংস্থা সিএনএন-এর পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। ফ্রান্সের এক হোটেলের ঘরে সেলিব্রিটি শেফের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন অ্যান্টনি। তবে অন্য সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

আমেরিকায় বেশ জনপ্রিয় অ্যান্টনি। ১৯৯৯ সালে নিউ ইয়র্কের এক সংবাদপত্রে ‘ডোন্ট ইট বিফোর রিডিং দিস’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এরপর থেকেই জনপ্রিয়তা পান সেলিব্রিটি শেফ। ২০০০ সালে তাঁর বই ‘কিচেন কনফিডেনশিয়াল’ প্রকাশিত হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অ্যান্টনিকে। বই-প্রবন্ধ লেখার পাশাপাশি টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। ‘আ কুক’স টুর’, ‘নো রিজার্ভেশনস’, ‘দ্য লেওভার’ ও ‘পার্টস আননোন’-এর মতো শো তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রমজানে কাফেরদের রক্তে লাল হোক কাশ্মীর, হুঙ্কার জেইউডি’র]

Advertisement

শোনা গিয়েছে, এই ‘পার্টস আননোন’-এরই নতুন সিজনের কাজ করছিলেন অ্যান্টনি। তাহলে তাঁর এভাবে মৃত্যুর কারণ কী? এ বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে প্রচুর পরিমাণে মদ্যপান ও ধূমপান করতেন আমেরিকার তারকা শেফ। নিষিদ্ধ মাদকও নাকি সেবন করতেন তিনি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগতেন অ্যান্টনি। তার জন্যই তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তারকা শেফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকে। মাত্র ৬১ বছর বয়সে অ্যান্টনির চলে যাওয়া মেনে নিতে পারেননি মার্কিন মুলুকের তারকারা। প্রসঙ্গত, কিছুদিন আগেই আমেরিকার ফ্যাশন জগতের তারকা কেট স্পেডও একইভাবে আত্মহত্যা করেন। পরপর দুই ঘটনায় শোকস্তব্ধ আমেরিকার শিল্পীমহল।

[ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ‘নকল’ কিম! জল্পনা তুঙ্গে আন্তর্জাতিক মহলে]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.