উড়ান রানওয়ে ছাড়ার পরই আচমকা তীব্র ঝাঁকুনি। হঠাৎ খুলে যায় বিমানের টায়ার, সেই সঙ্গে গন্ডগোল ইঞ্জিনেও! মাঝ আকাশে হঠাৎই কাঁপতে শুরু করে বিমানটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রাণের ভয়ে চিৎকার শুরু করেন তারা। সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে কেরমানশাহের উদ্দেশে রওনা হওয়ার খানিকক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। জানা গিয়েছে, বিমানের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পরই বিমানটি মাঝআকাশে তীব্র ভাবে ঝাঁকুনি দিতে শুরু করে। যাত্রী নিরাপত্তায় তড়িঘড়ি যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলটেরা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বোয়িং ৭৩৭ বিমানটি মাশহাদে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। জরুরি পরিষেবা দল আগেই সেখানে প্রস্তুত ছিল।
ईरान की सेपेहरान एयरलाइंस के बोइंग 737 विमान के उड़ान भरने के कुछ ही देर बाद एक टायर फट गया। इसके बाद विमान की इमरजेंसी लैंडिग करानी पड़ी। pic.twitter.com/NYj0xYMvTl
Advertisement— Anjali Kumari (@AnjaliKumari009) September 15, 2026
কম্পনের মুহূর্ত বর্ণনা দিতে গিয়ে যাত্রীরা জানিয়েছেন, তীব্র ঝাঁকুনিতে বিমানের কেবিনের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খুলে নিচে পড়ে যায় ওভারহেড কম্পার্টমেন্টগুলি। জিনিসপত্র মাথায় পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিস্ময়প্রকাশ করে নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা