সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাত শখের বশেই হয়ত আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আটকে থাকেন৷ আপনার এই কাজে ফেসবুক সাম্রাজ্যের বিস্তৃতি যে কত তা জানলে কিন্তু চোখ কপালে উঠবে৷ তরুণ উদ্যোগপতি হিসেবে বিশ্বে নজির গড়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ৷ নজিরের অঙ্কটা রীতিমতো চমকপ্রদ৷
সম্প্রতি ৩২ এ পা রাখলেন মার্ক৷ ফেসবুকের সদর দফতরে সহকর্মীদের নিয়ে সেলিব্রেট করলেন নিজের জন্মদিন৷ এবারের জন্মদিনটা নিঃসন্দেহে তাঁর কাছে স্পেশাল৷ কেননা এই জন্মদিনে পাশে ছিল তাঁর একরত্তি মেয়ে৷ তবে জন্মদিন বিশেষ হওয়ার আরও কারণও আছে৷
কী সেই কারণ? তিরিশের কোঠা পেরনো তরুণ হিসেবে এ গ্রহে একমাত্র তাঁর আয়ই সবার উপরে৷ বিশ্বে তাঁর থেকেও ধনী ব্যক্তি আছেন, কিন্তু দৈনিক আয়ে সকলকে পিছনে ফেলে দিয়েছেন মার্ক৷ ফেসবুক থেকে তাঁর দৈনিক আয় ৪.৪ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ২৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫৮০ টাকা৷
দুনিয়াকে বিনামূল্যে ‘কানেক্টেড’ করাই ছিল মার্কের ব্যবসায়িক দর্শন৷ আর তাতেই ফুলেফেঁপে উঠেছে তাঁর সাম্রাজ্য৷ জনতার ঠিক কোন আবেগের জায়গাটা তিনি ধরতে চেয়েছিলেন তা তাঁর বলা কথাতেই স্পষ্ট৷ মার্ক জানান, আফ্রিকায় কে মারা গিয়েছে তার থেকেও আপনার বাড়ির পাশে একটা কাঠবিড়ালির মৃত্যু হয়ত আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ তাঁর এ কথাতেই পরিষ্কার ব্যক্তির নিজস্ব দুনিয়াকে তিনি ঠিক কতটা গুরুত্ব দেন৷ আর এই ব্যক্তিগত আবেগ উসকে দিয়েই আজ তরুণ উদ্যোগপতিদের মধ্যে একছত্র সম্রাট মার্ক জুকারবার্গ৷
এই গ্রহে দৈনিক তাঁর মতো আর কেউ করেন না. সৌজন্যে আপনার ফেসবুক নেশা
#Facebook #MarkZuckerberg #RichestPeople #SangbadPratidin
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের