Pakistan

সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের! এবার দিল্লি কাঁপানোর হুমকি লস্কর জঙ্গির

প্রসঙ্গত, ভারতের আপত্তি উড়িয়ে কাশ্মীর সংহতি দিবস আবার পালন করেছে পাকিস্তান। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে বিড়ম্বনায় পড়েছে পাক সরকার। বছরের পর বছর ধরে চলতে থাকা হিংসা, হানাহানি, নিপীড়নের ঘটনা ঢাকতেই এই দিনটিকে ব্যবহার করা হচ্ছে – এই অভিযোগ তুলে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী কাশ্মীরিরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:০০

options
link
সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের! এবার দিল্লি কাঁপানোর হুমকি লস্কর জঙ্গির

পাকিস্তান যে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘড়’ তার প্রমাণ ফের একবার মিলল। লাহোরে দাঁড়িয়ে এবার ভারতের রাজধানী দিল্লিতে হামলা চালানোর হুমকি দিল লস্কর জঙ্গি সৈয়দ আব্দুল রহমান নকভি। পাশাপাশি, কাশ্মীরকে মুক্ত করার দাবিও করেছে সে।

Advertisement

লাহোরে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে রহমান বলে, “অখণ্ড ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেব। আগ্রা জ্বালিয়ে দেব। জ্বলবে দাক্ষিণাত্যও।” একইসঙ্গে দিল্লি কাঁপানোরও হুমকি দিয়েছে সে। জানা গিয়েছে, রহমান লস্করের ছায়া সংগঠন পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রধান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ভারতের আপত্তি উড়িয়ে কাশ্মীর সংহতি দিবস আবার পালন করেছে পাকিস্তান। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে বিড়ম্বনায় পড়েছে পাক সরকার। বছরের পর বছর ধরে চলতে থাকা হিংসা, হানাহানি, নিপীড়নের ঘটনা ঢাকতেই এই দিনটিকে ব্যবহার করা হচ্ছে – এই অভিযোগ তুলে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী কাশ্মীরিরা। শামিল হয়েছেন পাক নাগরিকদের একাংশও। পাক সরকারের বিরুদ্ধে স্লোগান উঠেছে, ‘সন্ত্রাসবাদ বন্ধ করুন’।

Advertisement

উল্লেখ্য, শাহবাজের দাদা নওয়াজ শরিফ সে দেশের প্রধানমন্ত্রী থাকার সময়ে ১৯৯১ সালে এই দিনটির সূচনা করেন। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, এই বিশেষ দিনটিকে ভারত বিরোধী প্রচারের কাজে ব্যবহার করেছেন সে দেশের রাজনীতিকরা। এ বারেও তার ব্যতিক্রম হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.